Saturday, April 4, 2026

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas of India, Government Ministry) নতুন নির্দেশে আশঙ্কা আমজনতার। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে তেল সংকটে গোটা বিশ্ব। প্রাথমিকভাবে স্বীকার করতে না চাইলেও পরে মোদি সরকার জানিয়েছে যে গ্যাসের যোগান ও সরবরাহজনিত সমস্যা রয়েছে। কেন্দ্র সরকারের ব্যর্থ কূটনৈতিক নীতির ফল ভুগতে হচ্ছে গোটা দেশকে। এর মাঝেই এবার পেট্রোল – ডিজেল (Petrol-Diesel)নিয়ে নতুন নির্দেশিকা জারি। শনিবার মন্ত্রকের (MoPNG) তরফে বলা হয়েছে কোনও ধরনের অসুরক্ষিত পাত্রে পেট্রোল কিংবা ডিজেল বিক্রি করা যাবে না। সেই মর্মে সব তেল কোম্পানি ও পাম্পগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী যতই বলুন না কেন গ্যাস বা তেলের কোন সমস্যা নেই শনিবার তার মন্ত্রকের তরফেই জানানো হয়েছে আপাতত কোন বিতরণ কেন্দ্রে যোগানজনিত অসুবিধা না থাকলেও গ্যাস সরবরাহে বড় সমস্যা তৈরি হয়েছে। শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে গ্যাস বুক করা যাবে না। ভারতীয় জুমলা পার্টির সরকার মুখে আড়াই দিনে গ্যাস ডেলিভারির কথা বললেও বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। এই অবস্থায় আম জনতার আশঙ্কা ছিল এবার কোপ পড়তে পারে পেট্রোল-ডিজালে। সেই সম্ভাবনাই সত্যি হওয়ার পথে। বাইক বা গাড়ি ছাড়াও অনেকে বিভিন্ন পাত্রে পেট্রোল বা ডিজেল কিনে রাখেন যাতে প্রয়োজনে সেটা কাজে লাগানো যায়। কিন্তু এবার থেকে সেটা করা যাবে না। অর্থাৎ গ্রাহকরা কোনওভাবেই পেট্রোল বা ডিজেল মজুদ রাখতে পারবেন না। তাহলে কি এবার গাড়ির জ্বালানি ভান্ডারও শেষ হওয়ার মুখে? কেন্দ্রের দাবি, দেশে পেট্রোলের কোনও সংকটের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। গ্রাহকরা গুজব ও হুজুগে পাম্পে ভিড় জমাচ্ছেন এবং বাড়িতে পেট্রোল কিনে মজুদ রাখার প্রবণতা তৈরি হয়েছে। এই মানসিকতা রুখতেই নির্দেশিকা বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক।

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...