Sunday, March 15, 2026

তামিলনাড়ুর লড়াই দ্বিমুখী! ভোট ঘোষণার দিন বিজয়কে CBI তলব, চাপের কৌশল বিজেপির

Date:

Share post:

ডিএমকে জোটকে তামিলনাড়ুর ক্ষমতা থেকে যে কোনও মূল্যে সরানোর কৌশল জারি বিজেপির। একদিকে এসআইআর করে রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন এমএনএম (MNM) সাংসদ কামাল হাসান (Kamal Haasan)। কিন্তু সেই কৌশলে বিজেপি যে তামিলনাড়ুতে (Tamilnadu) খুব একটা সুবিধা করে উঠতে পারেনি, তার প্রমাণ নির্বাচন ঘোষণার দিনই। তামিলনাড়ুতে সদ্য তৈরি হওয়া অভিনেতা থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) দল তামিলাগা ভেট্রি কাজাগমকে (TVK) নিজেদের জোটের শরিক করতে মরিয়া বিজেপি। সেই লক্ষ্যে নির্বাচন ঘোষণার দিন সিবিআই তলব করে বিজয়কে সাত ঘণ্টা জেরার কৌশল বিজেপির।

ডিএমকে (DMK) সরকারকে চ্যালেঞ্জ করে এবার নির্বাচনে অংশ নিতে চলেছে বিজয়ের টিভিকে। তাঁদের দাবি ডিএমকে ও বিজেপি – দুইদলই তাদের প্রতিদ্বন্দ্বী। তবে তামিলনাড়ুর নির্বাচন পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি জোট বাঁধার চেষ্টা করছে টিভিকে-র সঙ্গে।

টিভিকে (TVK) সূত্রে খবর, বিজেপি নেতারা বিজয়কে (Thalapathy Vijay) তামিলনাড়ুর (Tamilnadu) উপমুখ্যমন্ত্রীর পদের প্রস্তাব দিয়েছেন। ঠিক যেভাবে একের পর এক বিরোধী শাসিত রাজ্য দখল করতে আঞ্চলিক দলগুলিকে পদের প্রলোভন দিয়ে রাজ্য দখলের পথ নেয় বিজেপি, তামিলনাড়ুতেও সেই কৌশল জারি।

এখানেই শেষ নয়। বিজেপির সঙ্গে জোট হলে টিভিকে-কে তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে ৮০টি আসন ছাড়ারও প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপির তরফে। আবার নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Agency) চাপ দেওয়ার কৌশলও জারি থালাপতি বিজয়ের উপর। রবিবারই তাকে তলব করে সিবিআই (CBI)। পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রায় ৭ ঘণ্টা জেরা করা হয়।

আরও পড়ুন : কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

রাজনৈতিক মহলের মতে এটাও বিজেপির জোটে টিভিকে-কে অন্তর্ভুক্ত করার কৌশল। তবে সেই কৌশলে বিজয় কতটা মাথা নত করলেন তা বোঝা গেল না বিজয়ের শরীরী ভাষায়। রবিবার অন্যদিনের মতো শান্তভাবে নয়, গাড়ির উপরে উঠে হাত নাড়তে দেখা গেল বিজয়কে। তামিলনাড়ুর রাজনীতিতে প্রথমবার পা দিয়েই বিজেপির সঙ্গে জোটে গেলে আদতে টিভিকে-র ভাবমূর্তি নষ্ট হবে এমনটাও দাবি এক শ্রেণির রাজনীতিকদের। টিভিকে-র তরফে কর্মী সমর্থকদের কাছে আবেদন করা হয়েছে, কোনও দলের সঙ্গে তাঁরা জোট করছেন, এরকম কোনও গুজবে তাঁরা যেন কান না দেন। তবে এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের টিভিকে যে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তা স্পষ্ট।

spot_img

Related articles

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...