Wednesday, April 8, 2026

আফ্রিকান ফুটবলে নজিরবিহীন কাণ্ড, শিরোপা হাতছাড়া সেনেগালের, চ্যাম্পিয়ন মরক্কো

Date:

Share post:

আফ্রিকান ফুটবলে নজির বিহীন কাণ্ড। নতুন বছরের শুরুতেই আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছিল সেনেগাল (Senegal)। উত্তেজনা এবং বিতর্কে পরিপূর্ণ ফাইনালে মরোক্ককে (Morocco )হারিয়ে মহাদেশীয় খেতাব জিতেছিল সাদিও মানেরা। কিন্তু খেতাব ২ মাসের বেশি ধরতে রাখতে পারল না সেনেগাল(Senegal )। আফ্রিকান ফুটবল ফেডারেশনের বিচারে নিয়ম লঙ্ঘন করার জন্য কেড়ে নেওয়া হল সেনেগালের খেতাব।

ফাইনাল ম্যাচে রেফারির এক সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়েছিল সেনেগাল। যদিও পরে ফের মাঠে নামে সেনেগাল। আফ্রিকার ফুটবল সংস্থার ৮২ নম্বর ধারা অনুযায়ী, রেফারির নির্দেশ না মেনে বা তাঁর অনুমতি না নিয়ে কোনও দল মাঠ ছাড়লে সেই দলকে ০-৩ গোলে পরাজিত ধরে নেওয়া হবে।

সেনেগালের বিরুদ্ধে প্রথম থেকেই ক্ষোভ ছিল মরোক্কোর। তাদের বক্তব্য ছিল, মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের আবার খেলার অনুমতি দিয়ে ঠিক করেননি রেফারি। সে সরকারিভাবে আফ্রিকান ফুটবল প্রশসনিক সংস্থার কাছে সুবিচার চেয়ে আবেদন করেছিল মরক্কো। সব দিক বিচার করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করল সিএএফ। মরক্কোর পক্ষে ৩-‌০ গোলে জয়ের ফল লেখা থাকবে আফ্রিকান নেশনস কাপের ফাইনালের ইতিহাসের পাতায়। ১৯৭৬ সালের পর আবার আফ্রিকা সেরা হল মরক্কো।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...