Wednesday, April 8, 2026

মেহেন্দির রঙে বাড়ছে জল্পনা, এবার কি ছাদনাতলায় দেব-রুক্মিণী!

Date:

Share post:

দীর্ঘদিনের প্রেম। কিন্তু বিয়ে করবেন কবে? টলিউডের পাওয়ার কাপল দেব (Dev)-রুক্মিণীকে (Rukmini) নিয়ে এই প্রশ্ন দীর্ঘদিনের। আর সব জল্পনা উসকে হঠাৎই হাতে মেহেন্দি নিয়ে ছবি পোস্ট করলেন তাঁরা। তাহলে কী এবার বিয়ের ফুল ফুটল?

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)


রুক্মিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে চিরকালই অকপট দেব। তাঁদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক নেই রুক্মিণীরও। দুই পরিবারও তাঁদের এই সম্পর্কে খুশি। কিন্তু গাঁটছড়া কবে বাঁধবেন- এই প্রশ্নের সদুত্তর নেই রঘু ডাকাত বা বিনোদিনীর মুখে। এই পরিস্থিতিতে যখন ভোটের হাওয়া গরম- তখন নিজেদের মেহেন্দি পরা হাতের ছবি দিয়েছেন যুগল। কিন্তু ইনস্টা (Instagram) অ্যাকাউন্টে দেওয়া সেই ছবিতে কোনও ক্যাপশন নেই। কখনও চোখে চোখ রেখে হাসি, কখনও নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে থাকা—সব মিলিয়ে ছবিতে ধরা পড়ছে তাঁদের প্রেমের রসায়ন। দেখা যাচ্ছে রুক্মিনীর হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছেন কেউ। দেবও তাঁর বাঁ হাতে মেহেন্দি লাগিয়েছেন। উত্তর ভারতীয় রীতিতে বিয়ের সময় বর কনে দুজনেই মেহেন্দি লাগান। আর তাতেই জল্পনা, তাহলে কি এবার চার হাতে এক হবে? আরও পড়ুন: দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

এই জল্পনা আরও উসকে দিয়েছে সম্প্রতি দেবের এক মন্তব্য। তিনি বলেন, ধুমধাম করে বিয়ে করা তাঁর পছন্দ নয়। তিনি একেবারে ঘরোয়া ভাবে কাছে মানুষদের সাক্ষী রেখে বিয়ে করতে চান। সেই অনুষ্ঠানেরই কি তোড়জোড় চলছে তাহলে! এই প্রশ্নের উত্তর এখনও অধরা।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...