Wednesday, March 18, 2026

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

Date:

Share post:

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। ‘কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ আয়োজন করছে এনসিসি(NCC) এবং মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি(Mainland Sambaran Cricket Academy)। ২৪ দলের এই টুর্নামেন্ ১৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্ষুদে প্রতিভারা অংশগ্রহণ করবে। এই‌ প্রতিযোগিতার উদ্দেশ্য একদিকে যেমন প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি, তেমনই অফুরান ক্রিকেট-শিক্ষা প্রদান।

এই টুর্নামেন্টের নিয়মেও থাকছে চমক। ১০ ওভারের ফর্ম্যাটে হবে টুর্নামেন্টটি। যেখানে প্রতিটি ম্যাচে প্রতিটা টিম থেকে সর্বাধিক ১১ জন ব্যাট করতে পারবে। ইনিংস সম্পূর্ণ করার জন্য দশ জন বোলারকে ব্যবহার করা যাবে। তবে প্রত্যেক বোলার করতে পারবে সর্বোচ্চ ২ ওভার। এছাড়াও, ইনিংসের মাঝে আইপিএলের ধাঁচে একটি স্ট্র্যাটেজিক টাইম-আউটের ব্যবস্থা থাকছে, যেখানে কোচরা সরাসরি দলের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ দিতে পারবেন।

তরুণ ক্রিকেটারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ম্যাচগুলো সাদা সিন্থেটিক বল এবং রঙিন পোশাকে খেলা হবে, যা একদিকে পেশাদার ম্যাচের আবহ তৈরি করবে এবং অন্যদিকে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করবে। খেলার নিয়মাবলীতে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হল ১১ গজের একটি ‘ইনার সার্কেল’, যার মধ্যে উইকেটকিপার এবং স্লিপ ছাড়া অন্য কোনও ফিল্ডারকে ক্যাচিং পজিশনে রাখা যাবে না।

অভিষেক ডালমিয়া এই টুর্নামেন্ট প্রসঙ্গে বলেছেন, “তরুণ ক্রিকেটাররা কোচিংয়ে অনেক সময় খরচ করলেও প্রায়ই তারা ম্যাচ খেলার পর্যাপ্ত সুযোগ পায় না। ক্রিকেট এমন একটা খেলা যেখানে মানসিক দৃঢ়তা, সচেতনতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র ম্যাচ খেলার মাধ্যমেই গড়ে ওঠে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, যেখানে শিশুরা প্রতিযোগিতামূলক ক্রিকেট উপভোগ করতে পারবে, ম্যাচের চাপ সামলাতে শিখবে, খেলার মাঝেই কোচদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং সবচেয়ে বড় কথা, খেলাটির প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে।”

spot_img

Related articles

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...

I-PAC: ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, ৫ বিচারপতির বেঞ্চ গঠনের সওয়াল রাজ্যের

রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী মেনকা গুরুস্বামী। মামলা করার অধিকার নেই এনফোর্সমেন্ট...