Saturday, March 21, 2026

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air India Flight AI185) উড়ল আকাশে। ৫ ঘণ্টা পর ভুল বুঝতে পেরে ফেরানো হল ফের দিল্লিতেই। হচ্ছেটা কী? ক্ষোভ উগড়ে দিলেন যাত্রীরা। বৃহস্পতিবারের এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার গাফিলতির দিকে আঙুল উঠেছে।

ঠিক কী ঘটেছিল?
জানা গেছে, কানাডায় যাবার জন্য অনুমতি প্রয়োজন হয় এয়ার ইন্ডিয়ার বিমানের। এই রুটে বিমানের মডেল স্পষ্টভাবে নির্ধারিত- বোয়িং ৭৭৭-৩০০ইআর (Boeing 777-300ER)। কিন্তু বৃহস্পতিবার বোয়িং ৭৭৭-২০০এলআর (Boeing 777-200LR) বিমানটি যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। অথচ এই বিমানের কানাডায় প্রবেশের অনুমতি ছিলনা। ফলে ৫ ঘণ্টা ধরে আকাশে চক্কর খেল বিমান ঢুকে পড়ল চিনের আকাশ পথে। এরপর নিজেদের ‘ভুল’ নজরে আসে এয়ার ইন্ডিয়ার। প্রায় সাত ঘন্টা পর দিল্লি বিমানবন্দরে ফিরে আসে এআই ১৮৫। পরের দিন অন্য বিমানে যাত্রীদের ভ্যাঙ্কুভারে পাঠানোর ব্যবস্থা করা হয়।এয়ার ইন্ডিয়া একটি বিবৃতি দিয়ে জানায়, “অপারেশনাল সমস্যার কারণে বিমানটিকে মাঝপথে ফিরিয়ে আনা হয়। যাত্রী ও ক্রু সকলেই নিরাপদে নেমেছেন। অসুবিধার জন্য দুঃখিত।” যাত্রীরা বলছেন এটা ভুল নয়, গাফিলতি। যার খেসারত দিতে হচ্ছে তাঁদের বিশেষজ্ঞরা বলছেন বারবার এয়ার ইন্ডিয়ার এভাবে খবরের শিরোনামে চলে আসা কখনই কাঙ্ক্ষিত নয়। গত কয়েক বছরে এই বিমান সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এখনও সতর্ক না হলে ভবিষ্যতে হয়তো কড়া পদক্ষেপের পথেও হাঁটতে পারে ডিজিসিএ।

 

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...