Saturday, April 11, 2026

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

Date:

Share post:

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। মুসলিম ধর্মাবলম্বী মানুষদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি একযোগে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ও কমিশনকে নিশানা করেন মমতা। SIR-এর প্রসঙ্গ তুলে সরাসরি নরেন্দ্র মোদিকে (Narendra  Modi) ‘অনুপ্রবেশকারী’ বলে তোপ দাগলেন। পাশাপাশি বিজেপি এবং কমিশনের আঁতাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি করে ভোট চুরির চেষ্টা চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। ইদের দিনে সম্প্রীতির বার্তা দেন অভিষেক। বলেন, যতই ভাইয়ে ভাইয়ে লড়িয়ে দেওয়ার চেষ্টা হোক না কেন বাংলা মানবিকতার দৃষ্টান্ত তুলে ধরবে।

শনিবার রেড রোড থেকে সরাসরি পার্ক সার্কাস বেকবাগানের লাল মসজিদে যান মমতা – অভিষেক। প্রতিবছর ইদের দিনে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি সর্বজনবিদিত। তাই মমতাকে দেখার জন্য রাস্তায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাদা মসজিদ ও লাল মসজিদের মাঝে প্রায় ৩০০-৩৫০ মিটার রাস্তা হেঁটে জনসংযোগ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ছাতা নিয়ে সঙ্গে ছিলেন অভিষেকও। রাস্তার দু’ধারে মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন। কেউ ফুলের স্তবক এগিয়ে দেন, কারোর মুখে আবার জয় বাংলা স্লোগান।
হাসিমুখে সকলকে হাত নেড়ে নমস্কার করেন মমতা। বৃষ্টি মাথায় নিয়ে গোটা রাস্তায় নেত্রীর পাশে হাঁটতে দেখা যায় অভিষেককেও। তিনিও হাসিমুখে সকলের অভিবাদনের প্রতিক্রিয়া জানান। এরপর চৌরঙ্গীতেও যান মমতা-অভিষেক।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...