Saturday, April 11, 2026

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

Date:

Share post:

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের শাসক দল। এবার কেন্দ্রীয় নেতৃত্বের তৈরি করে দেওয়া প্রার্থী নিয়ে বিক্ষোভ সামলাতে হিমশিম বঙ্গ বিজেপির (Bengal BJP) নেতারা। জেলায় জেলায় তো বটেই, খোদ রাজ্য সভাপতির সল্টলেকের দফতরে (Salt Lake office) শুক্রবার আছড়ে পড়ল বিজেপি কর্মীদের প্রার্থী বিক্ষোভ।

বিজেপি যেদিন প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল সেদিন থেকে বিক্ষোভ শুরু আলিপুরদুয়ার জেলায়। এবার বৃহস্পতিবারের তালিকা প্রকাশের পর বিক্ষোভের শামিল বেলেঘাটা (Beleghata) এবং এন্টালির (Entally) স্থানীয় বিজেপি কর্মীরা। এন্টালি থেকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম। অন্যদিকে বেলেঘাটা থেকে পার্থ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। আর তাতেই বিক্ষুব্ধ স্থানীয় বিজেপি কর্মীরা।

শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya) এবং প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় সল্টলেকের দলীয় কার্যালয়ে পৌঁছতেই বিক্ষোভে সামিল হন বেলেঘাটা (Beleghata) এবং এন্টালির (Entally) কর্মী সমর্থকরা। তাঁদের দাবি এন্টালিতে তাঁরা বহিরাগত প্রার্থী মানবেন না। অন্যদিকে বেলেঘাটায় যিনি দলের জন্য সবথেকে বেশি কাজ করেছেন তাঁকে প্রার্থী হিসাবে ঘোষণা করতে হবে, এমন দাবি জানান কর্মীরা। বিক্ষোভের মুখে পড়ে দিশাহারা বিজেপি নেতৃত্ব কখনও আশ্বাস দেওয়ার চেষ্টা করেন দাবি বিবেচনা করে দেখা হবে। আবার কখনও রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য মেজাজ হারিয়ে বলে বসেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সেই সিদ্ধান্তই মেনে নিতে হবে।

আরও পড়ুন : এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

একদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনের প্রার্থী তালিকা একদিনেই ঘোষণা করেছে। শূন্যে থাকা বামেরাও গোষ্ঠী কোন্দল মিটিয়ে সম্পূর্ণ তালিকা ঘোষণার পথে। সেখানে রাজ্যের ক্ষমতার দাবিদার বিজেপি ২৫৫ আসনের বেশি প্রার্থী এখনও ঘোষণাই করতে পারল না। প্রার্থী তালিকা ঘোষণায় নাজেহাল বিজেপিকে রাজ্যের শাসক দল তৃণমূলের কটাক্ষ, কে বুঝেছিল বিজেপি যে ‘পাল্টানো দরকার’ স্লোগান দিয়েছিল তা আদতে তাঁদের দলের শৃঙ্খলাবদ্ধ, সংগঠিত পরিস্থিতিকেই ভাঙা জাহাজে চেহারা দেবে? এখানে নেতাদের অবস্থা ডুবন্ত জাহাজ থেকে পালানো ইঁদুরের মতো। এমনকি সেখানে তাঁদের নেতারাও তাঁদের দিকে পিঠ ফিরিয়ে দিয়েছেন সম্পূর্ণভাবে।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...