Saturday, April 11, 2026

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

Date:

Share post:

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে জয় ছিনিয়েছিলেন মঞ্জু বসু। কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনের সেই ধারাবাহিকতায় ভাঙন দেখা দিল ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে। নোয়াপাড়া কেন্দ্র থেকে এ বার আর প্রার্থী করা হয়নি তাঁকে। শাসকদল All India Trinamool Congress-এর টিকিট পেয়েছেন ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আর তাতেই ক্ষুব্ধ হয়ে দল ছাড়ার ইঙ্গিত দিলেন প্রবীণ বিধায়ক মঞ্জু বসু।

২০০০ সালের ১ এপ্রিল খুন হন উত্তর ২৪ পরগনার তৎকালীন তৃণমূল সভাপতি বিকাশ বসু। সেই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। স্বামীর মৃত্যুর শোক নিয়েই তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজনীতিতে যোগ দেন মঞ্জু বসু। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে বামেদের শক্ত ঘাঁটি নোয়াপাড়ায় জয়ী হন তিনি। এরপর ২০১১ ও ২০২১— টানা তিনবার বিধায়ক হয়ে এলাকায় নিজের শক্ত ভিত গড়ে তোলেন।

তবে সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। ধর্মতলায় ধর্নামঞ্চে প্রকাশ্যে অপমানিত হওয়ার অভিযোগে ক্ষোভ বাড়তে থাকে তাঁর। মঞ্জু বসুর দাবি, জনসমক্ষে তাঁকে অপমান করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিস্থিতি আরও জটিল হয় প্রার্থীতালিকা প্রকাশের পর। সেখানে নিজের নাম না দেখে কার্যত ক্ষোভ উগরে দেন তিনি। প্রায় ২৫ বছরের রাজনৈতিক জীবনের ইতি টানার ইঙ্গিত দিয়ে বলেন, স্বামীর হত্যার বিচার পাওয়ার লড়াই এখনও অসম্পূর্ণই রয়ে গিয়েছে। তাঁর কথায়, “সর্ষের মধ্যেই ভূত থাকলে বিচার পাওয়া কঠিন।”

আরও পড়ুন- থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...