Saturday, April 11, 2026

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

Date:

Share post:

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ যে একের পর এক জেলা থেকে কলকাতায় এসে নিজেদের বক্তব্য পেশ করার চেষ্টা করছেন তাঁরা। হিঙ্গলগঞ্জের (Hingalganj) মতো দক্ষিণ চব্বিশ পরগণার বিজেপি কর্মীরাও তার ব্যতিক্রম হলেন না। এবার বিক্ষোভ আছড়ে পড়ল বিজেপি নেত্রী রেখা পাত্রকে (Rekha Patra) হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী (BJP candidate) করার বিরুদ্ধে।

শনিবার যে বিজেপি কর্মীরা জেলা থেকে সল্টলেকের বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখাতে এসেছিলেন, তাঁরা দাবি করেছিলেন টাকার বিনিময়ে প্রার্থী নির্বাচন করছেন সুনিল বনসলের মতো কেন্দ্রীয় নেতারা। আর শমিক ভট্টাচার্য, অমিতাভ চৌধুরির মতো বঙ্গ নেতারা তাতেই মদত দিচ্ছেন। যে রাজনৈতিক দল রাজ্যে শুধুমাত্র বিরোধী দলের আসনে থেকে প্রার্থী পদ বিক্রির মতো দোষে অভিযুক্ত হয়, তাদের কর্মীরা যে সেই দলের উপর আস্থা হারাবেন, তা স্বাভাবিক। রবিবার আরও একবার বিজেপির নেতাদের টাকা নিয়ে প্রার্থী পদ বিক্রির অভিযোগ প্রমাণ করলেন বিজেপি কর্মীরাই।

দক্ষিণ চব্বিশ পরগণার সন্দেশখালির রেখা পাত্রকে লোকসভা নির্বাচনে বসিরহাটের প্রার্থী করেছিল বিজেপি। সেখানে তৃণমূলের কাছে তিনি হেরে যান। ফের পুরস্কার হিসাবে রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। সেখানেই হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মীদের দাবি, আদতে হিঙ্গলগঞ্জে (Hinganlganj) বহিরাগত রেখা পাত্র (Rekha Patra)। তাঁরা রেখা পাত্রর বদলে স্থানীয় বিজেপি নেতাকেই বিজেপির প্রার্থী হিসাবে দেখতে চান এমন দাবি জানান সল্টলেক রাজ্য দফতরের বাইরে।

আরও পড়ুন : টাকা খেয়েছেন বনসল! বিজেপির প্রার্থী কোন্দলে প্রকাশ্যে অভিযোগ কর্মীদের

অন্যদিকে শনিবার থেকেই হুগলির বিজেপি কর্মীরা সল্টলেক দফতরে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। রবিবারও শ্রীরামপুরের বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়ে দাবি করেন, বহিরাগতকে বিজেপি প্রার্থী হিসাবে দাঁড় করানোর। শ্রীরামপুরের বিজেপি কর্মীদের অভিযোগ, যে বিজেপি কর্মীরা দলের শীর্ষ নেতাদের সন্তুষ্ট করতে পারছেন, তাঁরাই প্রার্থী হচ্ছেন। তার জন্য বঞ্চিত হচ্ছেন স্থানীয় বিজেপি কর্মীরা। শ্রীরামপুর কেন্দ্রে ভাষ্কর মুখোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে এদিন বিক্ষোভ দেখান কর্মীরা।

Related articles

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...