Monday, April 13, 2026

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল!

Date:

Share post:

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman) জানিয়ে ছিলেন তিনি বিধানসভা নির্বাচনে (Assembly Election) লড়তে চান না। চান দলের কাজ করতে। প্রার্থী তালিকায় সিপিএম ছেড়ে দলে যোগ দেওয়া প্রতীক উরের নাম না থাকলেও, তৃণমূল সূত্রে খবর, ভোটের আগেই তাঁকে দলের মুখপাত্র করল দল। যদিও প্রতীক জানান, তিনি এখনও এই বিষয়ে কোনও নির্দেশ পাননি।

২০০৮-এ বাম ছাত্র রাজনীতিতে যুক্ত হন প্রতীক উর রহমন (Pratik Ur Rahaman)। তখন বাম আমল। কিন্তু রাজ্যের শাসকপাঠ থেকে লালেরা মুছে গেলেও ঝান্ডা ছাড়েননি প্রতীক। সিপিএমের প্রায় সব আন্দোলনেই প্রথম সারিতে দেখা গিয়েছে তাঁকে। বামেদের তরুণ নেতাদের মধ্যে মুখ হয়ে উঠেছিলেন প্রতীক উর। জায়গা পেয়েছিলেন জেলা ও রাজ্য কমিটিতেও। তবে, দলে গণতান্ত্রিক পরিস্থিতি নেই বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে গত ফেব্রুয়ারিতে সিপিএম ছাড়েন তিনি। তার কয়েকদিনের মধ্যে যোগ দেন তৃণমূলে। তাঁকে পাশে নিয়ে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, প্রতীক তাঁকে বলেছেন যে তিনি এই ভোটে লড়তে চান না। নির্বাচনে প্রার্থী না করে তাঁর কাঁধে বড় দায়িত্ব তুলে দিল বাংলার শাসকদল। সূত্রের খবর, প্রতীক উরকে মুখপাত্র (Spoke Person) করল তৃণমূল।

এবার বিভিন্ন ইস্যুতে তৃণমূলের হয়ে সওয়াল করবেন প্রতীক উর। তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালি মানুষের সামনে তুলে ধরবেন তিনি। যদিও প্রতীক উর জানান, তিনি এখনও এই বিষয়ে কোনও নির্দেশ পাননি।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...