Monday, April 13, 2026

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

Date:

Share post:

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া শুরু করেছেন তিনি। বাদ যাচ্ছে না অশালীন শব্দও। সোমবার ভোটের প্রচারে বেরিয়ে সরাসরি পুলিশকে হুমকি দিলেন তিনি।

রাজ্য সভাপতির পদ যাওয়ার পর বিজেপিতে (BJP) রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন দিলীপ। গত বিধানসভা নির্বাচনে তাঁর পুরনো জায়গা খড়্গপুর থেকে সরিয়ে দুর্গাপুরে প্রার্থী করা হয় দিলীপকে। এবং সেখানে হেরে যান তিনি। তার পর থেকে আরও ব্রাত্য হন প্রাক্তন রাজ্য সভাপতি। সর্বভারতীয় পদও যায়। দীর্ঘদিন বিজেপি-র বৈঠক বা সভায় ডাক পাননি তিনি। সেই বিষয় নিয়ে প্রকাশ্যেই পদ্মশিবিরের বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিলীপ। পরিস্থিতি ঘুরতে শুরু করে শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকে। এবার বিধানসভা নির্বাচনে (Assembly Election) নিজের জায়গা খড়্গপুরেই টিকিট পেয়েছেন দিলীপ। আর তার পর থেকেই ফের বিতর্কিত কথা শুরু করেছেন বিজেপি নেতা।

সোমবার খড়গপুর টাউনে ভোটের প্রচারে বেরিয়ে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী। প্রচার মঞ্চ থেকে অভিযোগ করে দিলীপ (Dilip Ghosh) বলেন, ”এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব।” এর পরেই অশালীন শব্দ ব্যবহার করে হুমকি দেন দিলীপ। বলেন, ”শালা, তোর বাপের গুলি? কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে। রাস্তায় পেলে কান ধরে ওঠবস করাব।” মঞ্চ গরম করা ভাষণে বিজেপি প্রার্থী বলেন, ”আমি বলছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি। এই খড়গপুরে সব ডাকাতদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি। তৃণমূলের নেতারা এসব গুন্ডা, মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। এখনও এদের সঙ্গে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করব। বুক চওড়া করে থাকব, কতগুলি বন্দুক কাছে দেখব। এইসব দাদাগিরি আমাদের দেখাবে না।”

ক্ষমতায় না থেকেও বিজেপি নেতাদের এই ধমক-চমকের ফলে বাংলার মানুষ মুখ ফিরিয়েছে। এর আগেও কুকথা বলে, বিতর্কিত মন্তব্য করে, হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন দিলীপষ প্রার্থী হয়েও সেই মেজাজ বজায় রেখেছেন তিনি।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...