Monday, April 13, 2026

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

Date:

Share post:

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে। আইপিএলে (Indian Premier League) আর কতদিন মাঠে দেখা যাবে ‘ক্যাপ্টেন কুল’কে (Captain Cool) ? জল্পনার মধ্যে ধোনি নিজের ইচ্ছের কথা প্রকাশ করলেন। এখনই অবসর নয়, ধোনি চান ৬০ বছরেও খেলতে।

সম্প্রতি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) এক অনুষ্ঠানের মধ্যে সঞ্চালক অভিনেতা শিবকার্তিকেয়ন (Actor Sivakarthikeyan) একসময় ধোনির অবসরের প্রসঙ্গ নিয়ে কথা বলেন। ধোনির ৬০ বছর বয়স পর্যন্ত খেলা নিয়ে কথা বললে ধোনি হাসতে হাসতেই বলেন, ৬০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া সহজ নয়, তবে চেষ্টা করার কথা উড়িয়ে দেননি তিনি। এই মন্তব্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

এদিকে, ধোনির ভবিষ্যৎ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা (Robin Uthappa)। তাঁর মতে, চলতি মরশুমই হয়তো আইপিএলে ধোনির শেষ মরশুম। তিনি ইঙ্গিত দিয়েছেন, পরবর্তীতে ধোনিকে হয়তো দলের মেন্টর (Mentor) বা ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে।

২০২০ সালেই আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। বর্তমানে ধোনির সঙ্গে ক্রিকেটের সম্পর্ক শুধু হলুদ জার্সির সুতোয় বাধা। আইপিএলও সেই একই ভাবে যে কোনও সময় বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি। শারীরিক শক্তি অনেকটাই কমেছে, গতিও স্লথ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করেই খেলে চলেছেন ধোনি। ব্যাট হাতে বেশ কয়েকটি নজরকাড়া শট খেললেও এমএসডির মূল সমস্য়া এখন হয়ে দাঁড়িয়েছে তাঁর ফিটনেস।তাই আপাতত সব জল্পনা চললেও, চূড়ান্ত উত্তর হয়তো আবারও মাঠেই দেবেন ক্যাপ্টেন কুল (Captain Cool)।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...