Saturday, April 18, 2026

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় এবং বুধবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর তাঁর জোড়া জনসভা ঘিরে এখন সাজ সাজ রব। রবিবারই দুই জেলার সভাস্থল পরিদর্শন করলেন পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা। নিরাপত্তার বলয় সুনিশ্চিত করার পাশাপাশি ভিড় সামাল দেওয়ার রণকৌশল সাজাতে ব্যস্ত তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

মঙ্গলবার তথা ২৪ মার্চ দুপুর ২টোয় পাথরপ্রতিমায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুন্দরবন লাগোয়া এই এলাকায় দলের শীর্ষ নেতার আগমন ঘিরে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ঘাসফুল শিবির। পাথরপ্রতিমার বিদায়ী বিধায়ক সমীর জানা নিজেই মাঠের প্রস্তুতি তদারকি করছেন। প্যান্ডেলের কাজ থেকে শুরু করে সাউন্ড সিস্টেম— সবটাই নিজে দাঁড়িয়ে থেকে দেখভাল করছেন তিনি।

অন্যদিে বুধবার দাসপুরের জগন্নাথপুরে তৃণমূল প্রার্থী আশিস হুদাইতের সমর্থনে একটি বিশাল জনসভা করার কথা রয়েছে অভিষেকের। এদিন সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঘাটাল মহকুমা প্রশাসনের কর্তারা সভাস্থল খুঁটিয়ে দেখেন। হেলিপ্যাড তৈরি থেকে শুরু করে মঞ্চের ব্যারিকেড— সব কিছুই খতিয়ে দেখা হয়। প্রার্থী আশিস হুদাইত আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন, জগন্নাথপুরের এই মাঠে জনজোয়ার হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কর্মীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে, রেকর্ড ভিড় হবে বলে দাবি তাঁর। রাজনৈতিক মহলের মতে, জঙ্গলমহল এবং সুন্দরবন সংলগ্ন এই দুই জেলাতেই অভিষেকের সভা বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাসপুর, অন্যদিকে মথুরাপুর ও জয়নগরের ভোট সমীকরণ মাথায় রেখেই এই জোড়া সভার পরিকল্পনা। দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতেই অভিষেক সরাসরি ময়দানে নামছেন। এখন দেখার, চব্বিশের এই জনসভাগুলি ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে।

আরও পড়ুন- গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

_

_

_

_

_

_

_

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...