Tuesday, April 14, 2026

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

Date:

Share post:

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে গিয়ে সোমবার মধ্যরাত পর্যন্ত ‘নাটক’ চলল নির্বাচন কমিশনের (ECI)। প্রথম দফার তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হল পৌনে বারোটা নাগাদ। কিন্তু কতজনের নাম বাদ গেল তা এখনও স্পষ্ট হল না। বুথমাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে ভোটাররা নাম জানতে পারবেন বলে জানানো হয়েছে কমিশনের তরফে। কিন্তু মঙ্গলবার সকালে ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা থাকায় এখনও পর্যন্ত তালিকা ডাউনলোড (List Download issue) করা সম্ভব হচ্ছে না।

সোমবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সাংবাদিকদের জানিয়েছিলেন, “এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। কিন্তু অর্ধেকের কাছাকাছি নামে ‘ই-সাইন’ নেই। তাই কত বাদ হয়েছে জানা নেই।” এরপর সময় গড়াতে থাকলেও তালিকার দেখা মেলে না। একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে প্রথম দফার তালিকা প্রকাশ করতে মধ্যরাত হয়ে গেল। ঘোষণার প্রায় আড়াই ঘণ্টা পর কমিশনের ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করা হয়েছে বলে জানানো হয়। তারও বেশ কিছুক্ষণ পরে সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইডে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করা হয়। কিন্তু কারা বাদ পড়ল কোন জেলায় কত সংখ্যা তা জানা গেল না। ২৯ লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তির হার্ডকপি দুপুরের মধ্যেই জেলায় জেলায় বুথ লেভেল অফিসারদের হাতে পৌঁছে যাবে বলে দাবি করা হচ্ছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে নির্বাচন কমিশনের এই নাটক আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় তো? শোনা যাচ্ছে ECI এর কর্মকাণ্ডে যথেষ্ট বিরক্ত সিইও দফতরের একাধিক আধিকারিকরাও। দুপুরের মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট সংক্রান্ত ধোঁয়াশা কাটলো কিনা, সেদিকে নজর থাকবে।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...