Tuesday, March 24, 2026

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

Date:

Share post:

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি রেশন কার্ড বাতিল করা হয়েছে। মৃত ব্যক্তি, অন্যত্র স্থানান্তরিত গ্রাহক এবং নির্দিষ্ট আর্থিক সীমার ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতেই এই যাচাই প্রক্রিয়া চলছে।

রাজ্যের খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের নির্দেশে ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন রেশন গ্রাহকের তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়। সেই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ৩ লক্ষ ৫৮ হাজার ৫৬২টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে ১ লক্ষ ৮৬ হাজার ৬১২ জন গ্রাহককে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। বাকি গ্রাহকদের তথ্য যাচাই এখনও চলছে বলে জানিয়েছে প্রশাসন।

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বর্তমানে দেশে প্রায় ৮০ কোটি মানুষ রেশন সুবিধা পান। এই বিশাল সংখ্যার মধ্যে প্রকৃত উপভোক্তাদের নিশ্চিত করতে এবং অযোগ্যদের বাদ দিতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সারা দেশে প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ ৭৪ হাজার ৯৬৩ জন গ্রাহকের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তের পর ইতিমধ্যেই ২ কোটি ১৫ লক্ষ ২৯ হাজার ৭৪১টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি ২ কোটি ১ লক্ষ ৫০ হাজার ৯০৫ জন গ্রাহককে বৈধ বলে চিহ্নিত করা হয়েছে। তবে এখনও বহু গ্রাহকের তথ্য যাচাই বাকি রয়েছে।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, দেশের প্রায় ৭০ শতাংশ যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা প্রায় ৪ কোটি ১৬ লক্ষ গ্রাহককে অন্তর্ভুক্ত করছে। বাকি ৩০ শতাংশ কাজ এখনও চলমান। দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় ৮ কোটি গ্রাহকের তথ্য রাজ্যগুলির কাছে পাঠানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি রাজ্যে খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় নির্দিষ্ট সংখ্যক গ্রাহককে অন্তর্ভুক্ত করার সীমা নির্ধারিত রয়েছে। ফলে বাতিল হওয়া কার্ডের জায়গায় নতুন যোগ্য উপভোক্তাদের অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুন – হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

_

 

_

 

_

 

_

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...