শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

Date:

Share post:

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মিছিলে সর্বাধিক কতজন যেতে পারবেন এবং কত সময় ধরে মিছিল হবে তাও বেঁধে দিয়েছে উচ্চ আদালত। শর্ত লঙ্ঘন করা হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharya)।

রামনবমীর মিছিলের উদ্যোক্তারা জানান কাজিপাড়ায় শোভাযাত্রা করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু শোভাযাত্রার জন্য যে রুট নির্ধারণ করা হয়েছিল তাতে আপত্তি জানায় পুলিশ। এরপরই তারা আদালতের দ্বারস্থ হন। বিচারপতির সৌগত ভট্টাচার্যের (Justice Sougata Bhattacharya) বেঞ্চ জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিলে কোনও আপত্তি নেই। তবে বেশ কিছু শর্ত মানতে হবে।

  • ১) সর্বাধিক ৫০০ জনকে নিয়ে নির্দিষ্ট রুটে শোভাযাত্রা করা যাবে।
  • ২) কোনও ধরণের অস্ত্র ব্যবহার করা যাবে না।
  • ৩) শোভাযাত্রা থেকে কোনও উস্কানিমূলক স্লোগান বা মন্তব্য করা যাবে না।
  • ৪) সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
  • ৫) বেলা ৩টে থেকে ৬ পর্যন্ত হবে এই শোভাযাত্রা।
  • ৬) অংশগ্রহণকারীদের সচিত্র পরিচয় পত্র ডেপুটি পুলিশ কমিশনারকে জমা দিতে হবে।
  • ৭) লিফলেট বিলি করে আগে থেকে প্রচার করতে পারবে বিশ্বহিন্দু পরিষদ।
  • ৮)১৫ জন সংগঠনের সদস্যকে এই র‍্যালির দায়িত্ব নিতে হবে। আগে থেকে পুলিশকে তাদের ফোন নম্বর দিতে হবে।
  • ৯) ফ্ল্যাগ, পিভিসি নেওয়া যাবে।শোভাযাত্রার সামনে এবং পেছনে পুলিশি নিরাপত্তা থাকবে।
  • ১০) কোনও রকমের চিৎকার করা যাবে না। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ ব্যবস্থা নেবে।

কলকাতা হাইকোর্ট এদিন জানিয়ে দিয়েছে, গত বছরের নির্ধারিত রুটেই উল্লিখিত শর্ত মেনে শোভাযাত্রা করা যাবে। আগামী পয়লা এপ্রিল আদালতে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।

 

spot_img

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...