Wednesday, March 25, 2026

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

Date:

Share post:

ইরান বনাম ইজরায়েল – আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এবার সেই প্রভাব পড়লো হলুদ ধাতুর দামে। একটানা ৯ দিন ধরে পতনের পর বুধবার হঠাৎ করে উর্ধ্বমুখী সোনার দাম (Gold Price Increased)। প্রতি আউন্স সোনা ৪ হাজার ৫৫০ ডলারের উপরে উঠে যাওয়ায় একধাক্কায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে মহার্ঘ ধাতুর মূল্য!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে শেয়ারবাজারে ক্রমাগত উত্থান পতন চলছে। দাম বেড়েছে পেট্রোলের।  বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানী হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বদলে যাওয়া অবস্থান ও হঠাৎ হঠাৎ নেওয়া নতুন নতুন সিদ্ধান্ত বিশ্ববাজারে দোলাচল তৈরি করেছে। কিন্তু সোনার দাম হঠাৎ করে বেড়ে গেল কেন? বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে আসা আমেরিকা-ইরান শান্তি-আলোচনার সম্ভাব্য ইঙ্গিত বাজারে নতুন আশা জাগিয়েছে, সেই কারণেই এই তীব্র উত্থান। আজ ২৪ ক্যারেটের এক গ্রাম খুচরো পাকা সোনার দাম ১৪ হাজার ১৫০ টাকা। ২২ ক্যারেটের দশ গ্রাম হলমার্ক সোনার দাম গত দিনের থেকে ৪ হাজার ৯৫০ টাকা বেড়ে ১ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা হয়েছে। এদিন প্রায় সাড়ে ১৪ হাজার টাকার বেশি দাম বেড়েছে রুপোর (Silver Rate)। এক কেজি ওজনের রুপোর বাটের দাম হয়েছে দু লক্ষ ছাব্বিশ হাজার তিনশো টাকা।

 

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...