Friday, March 27, 2026

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

Date:

Share post:

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথাও জানানো হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২৬ মার্চ বাসন্তী বাজার এলাকায় হিংসার ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী-সহ একাধিক ব্যক্তি আহত হন। অভিযোগ, আগে থেকে রাজনৈতিক কর্মসূচির তথ্য থাকা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়নি। আরও পড়ুন: নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

এই ঘটনাকে গুরুতর গাফিলতি হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই অবিলম্বে অভিজিৎ পালকে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাসন্তী থানার আইসি পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর প্রবীর ঘোষকে। কমিশনের নির্দেশ, এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনও ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন।

Related articles

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...