Friday, March 27, 2026

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানেই বৃহস্পতিবার বড়সড় অব্যবস্থা। দুর্যোগের কারণে নির্বাচনী প্রচার (election campaign) সেরে অন্ডাল বিমানবন্দর থেকে আকাশপথে কলকাতা তাঁর লেগে গেল দেড় ঘণ্টা। ইতিমধ্যেই এই ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার তা নিয়েই সরব মমতা নিজে। যদিও তাঁর মুখে প্রশংসা পাইলটের (pilot)।

সম্প্রতি ভারত তো বটেই, গোটা বিশ্বে একাধিক বিমান দুর্ঘটনা মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। ফলে বৃহস্পতিবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের ঘটনায় যথেষ্ট আতঙ্ক তৈরি করে তৃণমূল শিবিরে। শুক্রবার দুপুর তিনটে নাগাদ দমদম বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্যোগের সময় বিমানের পাইলট যেভাবে তাঁকে রক্ষা করেছেন, তাঁর ভূয়সী প্রশংসা করেন। বলেন, “পাইলট (pilot) খুব ভাল ছিল, জীবন বাঁচিয়েছে।”

আরও পড়ুন : অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

গতকাল দুপুর ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে চেপেছিলেন মুখ্যমন্ত্রী। ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে বিমানটির নামার কথা ছিল। কিন্তু দমদম বিমানবন্দরে পৌঁছনোর আগেই কলকাতায় শুরু হয় ঝড়বৃষ্টি। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি, শিলাবৃষ্টিতে দুর্যোগ চরমে ওঠে। খারাপ আবহাওয়ার জেরে প্রায় দেড়ঘণ্টা ধরে মাঝ আকাশে চক্কর কাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটি। শেষ পর্যন্ত বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...