Saturday, March 28, 2026

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

Date:

Share post:

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের (Kajal Sheikh) নাম। তবে শনিবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উত্তরপাড়ার প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের (সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে) নাম তালিকায় নেই! নির্বাচন কমিশন (ECI) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে, বাকি প্রায় ২৩ লক্ষ।

চলতি সপ্তাহের শুরুর দিকে সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তখন দেখা যায় শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা এবং হাসনের শাসক শিবিরের প্রার্থী কাজল শেখের নাম ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে। একই ঘটনা শীর্ষণ্যর ক্ষেত্রেও। তিনজনকেই এবার বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) টিকিট দিয়েছে দল। খুব স্বাভাবিকভাবেই তাঁদের মনোনয়নপত্র পেশ করা সম্ভব হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা বাড়ছিল। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত তালিকায় শশী-কাজলের নাম থাকায় স্বস্তি শাসকদলে। তবে উত্তরপাড়ার প্রার্থীর ভাগ্য ঝুলে রইল। আগামী ৬ ও ৯ এপ্রিল প্রথম ও দ্বিতীয় দফার বিধানসভা ভোটের প্রার্থীরা মনোনয়ন দিতে পারবেন। কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম না উঠলে ভোটে লড়াই করা যাবে না। ইতিমধ্যেই মনোনয়নের আগে যাতে প্রার্থীদের নাম (১১ জন রয়েছে নেই তালিকায়) নিষ্পত্তি করে ফলাফল প্রকাশ করা হয়, সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পালের হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

 

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...