Tuesday, March 31, 2026

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

Share post:

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG) দাম এক লাফে ২১৮ টাকা বাড়ছে কলকাতা শহরে। বুধবার, নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই লাগু হচ্ছে সেই দাম। এই বাড়ার ফলে বুধবার থেকে দেশের সব শহরের মধ্যে সবথেকে বেশি হবে কলকাতার বাণিজ্যিক গ্যাসের দাম।

ইরান থেকে বা পশ্চিম এশিয়া থেকে ভারতের জন্য জ্বালানি আসায় কোনও বাধা নেই। প্রতিদিনই ভারতের দিকে রওনা দিচ্ছে একের পর এক জ্বালানিবাহী জাহাজ। ঘটা করে প্রেস বৈঠক করে তা ঘোষণা করছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। কিন্তু বাস্তবে ভারতের বাজারের ছবিটা সেই দাবিকে প্রতিফলিত করছে না।

আরও পড়ুন : LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

কলকাতার বাজারেই গত কয়েকদিন ধরে কয়েক টাকা বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি-র দাম। তবে বুধবার ১ এপ্রিল, নতুন অর্থবর্ষের (new financial year) প্রথমদিন বাণিজ্যিক সিলিন্ডারের (commercial LPG) দাম ১৯৯০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২২০৮ টাকা। এতদিন বাণিজ্যিক এলপিজি-র দাম সবথেকে বেশি ছিল হায়দ্রাবাদে, ২১০৫ টাকা। কলকাতায় এই সিলিন্ডারের দাম এবার ছাপিয়ে যাচ্ছে সেই দামকেও।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...