Thursday, April 2, 2026

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

Date:

Share post:

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া কেকেআর (KKR)। প্রতিপক্ষ সানরাইজার্স।

প্রথম ম্যাচে নামার আগে পিচ বিতর্ককে মাঠের বাইরে পাঠালেন কেকেআর কোচ অভিষেক নায়ার। নাইট হেড স্যারের স্পষ্ট বার্তা তারা যে কোনও পিচে খেলতে তৈরি তাঁর দল। একই সঙ্গে পাথিরানার আগমন নিয়েও সুখবর দিলেন নায়ার।

 

পিচ নিয়ে নাইট কোচ বলেন,   ভক্তরা বেশি রান দেখতে চায়।  আমরা পিচ নিয়ে অবাক নই। শেষ কয়েক দিনে অনেক ঘাস কাটা হয়েছে। প্রত্যেক রাজ্যের মাটি আলাদা। পর পর ম্যাচ থাকে কিউরেটরের কিছু করার থাকে না। নতুন নতুন পিচ বানানো। আমাদের দলের প্লেয়াররা রঞ্জি খেলেন তাদের সব পিচে খেলার অভ্যাস আছে। টি20 ম্যাচে একজনই ম্যাচ ঘুরিয়ে দিতে পারি। দর্শকদের সমর্থন হোম ম্যাচের সুবিধা।

 

প্রথম ম্যাচেই চাপের মুখে পড়েছে নাইটদের পেস বোলিং। কেকেআর এখন তাকিয়ে পাথিরানার দিকে। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।। যদিও নায়ার বলছেন,পাথিরানা ফিটনেস টেস্ট দিচ্ছে।  আমরা যোগাযোগ রাখছি শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে। আমাদের ফিজিও টিম যোগাযোগ রাখছে। আশা করছি খুব তাড়াতাড়ি সে কলকাতায় চলে আসবে।

 

বরুণের ফর্ম নিয়ে নাইট শিবির যে চিন্তায় নেই তা ফের স্পষ্ট করলেন নায়ার। বরুণকে কার্যত আগলে রাখলেন কেকেআর কোচ। তাঁর কথায়, আমি মনে করি বরুণ মানসিক ভাবে খুব চাঙ্গা আছে। আমরা জানি ও খুব ভালো বোলার। আমাদের আশা যে ভারতের মতই বোলিং করতে পারবে।  ওয়নখেরে পিচ খুব চ্যালেঞ্জের ছিল। আমরা ওকে ব্যাক করছি। ও ক্যাম ব্যাক করবে।  ও এর আগেও বাউন্স ব্যাক করেছে এবার ও করবে। আমরা আমাদের বোলারকে আগলে রাখি।  বরুণের সেই ক্ষমতা আছে। অবশ্য ফলাফলই শেষ কথা বলে। আমরা বরুণের উপর আস্থা রাখছি।

এখানেই থেমে না থেকে নায়ার আরও বলেন, বরুণের খুব ভালো রেকর্ড আছে রোহিতের বিরুদ্ধে। আমাদের নির্দিষ্ট প্ল্যান ছিল রোহিতের বিরুদ্ধে। রোহিত পুরো হোমওয়ার্ক করে এসেছিল

গ্রিনের বোলিং নিয়ে নায়ার বলেন,  আমরা যখন নিলামে প্লেয়ার নিয়ে তখন বিস্তারিত ভাবে ভাবার সময় থাকে না, ভবিষ্যৎ র কি হবে সেটা আমাদের জানা থাকে না। এটাই খেলার সৌন্দর্য  । গ্রিন ব্যাটার যেমন তেমনই অল রাউন্ডার। তবে আমাদের সেই ভাবে পরিকল্পনা করতে হবে।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...