Thursday, April 2, 2026

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

Date:

Share post:

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয় ফুটবল দল(Indian Football team)।

আগামী ২৬-৩০ মে লন্ডনে হতে চলা চতুর্দেশীয় ফুটবল প্রতিযোগিতা ইউনিটি কাপে খেলতে চলেছে ভারতীয় পুরুষ সিনিয়র দল(Indian Football team)। সেই প্রতিযোগিতায় খেলার কথা রয়েছে নাইজেরিয়া ও জামাইকা (ফিফা র‍্যাঙ্কিং ৭১) সহ একটি আফ্রিকান দেশের। প্রতিযোগিতায় দু’টি সেমিফাইনালের পর তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই আসরে প্রতিটি দলই দু’টি করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে।

টুর্নামেন্টটি নক আউট ফরম্যাটে হবে। দু’টি সেমিফাইনালের জয়ীরা খেলবে ফাইনাল। আর বাকি দুই দল লড়বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। কয়েকদিন আগেই হংকংয়ের বিরুদ্ধে এবারের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে জয় দিয়ে অভিযান শেষ করেছে ভারত। এর ফলে ফিফা ক্রমতালিকায় পাঁচ ধাপ উঠে আপাতত ১৩৬ নম্বরে রয়েছে কোচ খালিদ জামিলের দল।

এক আধিকারিক জানিয়েছেন, “ইউনিটি কাপ মূলত এমন দেশগুলিকে নিয়ে আয়োজন করা হয়, ইংল্যান্ডে যাদের বড় কমিউনিটি রয়েছে। ভারতকে প্রথমবার এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছে।”
বিদেশি টুর্নামেন্টে খেললে ফিফা ক্রম তালিকায় উন্নতি করার সুযোগ থাকে। নাইজেরিয়া, জামাইকার মতো দলগুলির মতো খেলা ভারতের কাছে বড় পরীক্ষা।

Related articles

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...

ভারতীয় শিল্পে রেকর্ড দামে বিক্রি রাজা রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’

ভারতীয় শিল্পের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রাজা রবি বর্মার (King Ravi Varma) অমূল্য সৃষ্টি 'যশোদা ও...

কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার...

রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরাল AAP

দলের সঙ্গে দূরত্ব বাড়ছিলই। রাজ্যসভায় সাধারণ মানুষের হয়ে সওয়াল করেও পদ হারালেন আম আদমি পার্টির (AAP) সাংসদ রাঘব...