Tuesday, June 23, 2026

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

Date:

Share post:

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের অর্থ দফতর (West Bengal Government)। মৃত ব্যক্তির নমিনি বা আইনি উত্তরাধিকারীদের হাতে বকেয়া DA পৌঁছে দিতে নির্দিষ্ট প্রক্রিয়া ও সহায়তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগী আর জীবিত নেই। সেই পরিস্থিতিতে তাঁদের নমিনি বা আইনি উত্তরাধিকারীরা কীভাবে এই অর্থ পাবেন, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আরও পড়ুন: হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

এর জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর (০৩৩-২২৫৩৫৪১৭) এবং ইমেল আইডি চালু করা হয়েছে। যেখানে যোগাযোগ করে দাবিদাররা সহায়তা পেতে পারেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নমিনি বা আইনি উত্তরাধিকারীদের নির্দিষ্ট নথিপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সহ সংশ্লিষ্ট দফতরে আবেদন করতে হবে। ডিএ-র ক্ষেত্রে শেষ কর্মস্থলের প্রধান এবং ডিআর-র ক্ষেত্রে পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিতে হবে। বিজ্ঞপ্তি জারির ১৮০ দিনের মধ্যে আবেদন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। ডিআর-এর ক্ষেত্রে যদি নমিনির তথ্য আগেই নথিভুক্ত থাকে, তাহলে সেই নমিনিকেই অর্থ দেওয়া হবে। আর নমিনি না থাকলে প্রয়োজনীয় নথি যাচাই করে আইনি উত্তরাধিকারীদের হাতে অর্থ তুলে দেওয়া হবে।

অন্যদিকে, ডিএ-র ক্ষেত্রে কর্মীর মৃত্যুর সময় অনুযায়ী আলাদা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। ২০১৫ সালের আগে মৃত কর্মীদের ক্ষেত্রে ই-সার্ভিস বুক তৈরি করে হিসাব নির্ধারণ করা হবে। আর ২০১৫ সালের পর যাঁদের এইচআরএমএস আইডি রয়েছে, তাঁদের ক্ষেত্রে অনলাইন তথ্যের ভিত্তিতেই বকেয়া নির্ধারণ করে সরাসরি অর্থ দেওয়া হবে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...