Sunday, April 5, 2026

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

Date:

Share post:

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশে (nomination file) যেভাবে অসভ্যতার নজির রেখেছেন অমিত শাহ (Amit Shah) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নেতৃত্বে বিজেপি কর্মীরা, তার মুখোশ মুর্শিদাবাদ থেকে খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তার জেরে বিজেপির নির্দেশেই সেখানে পুলিশে রদবদলেরও অভিযোগ তোলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন ভোটের বাক্সেই এর বদলা হবে।

শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে ভবানীপুরে (Bhabanipur) যে অশান্তি হয়েছিল, তার বর্ণনা করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, আমার বাড়ির সামনে হামলা হল। মনোনয়ন জমা দেওয়া যে কোনও দলের অধিকার আছে। সব বাইরের লোক নিয়ে এসেছিল। তাও কিছু না। তুমি যখন আমার পোস্টারে থুতু মারছিলে। তুমি যখন আমার পাড়়ার মোড়ে দাঁডি়য়ে মা কালীর মন্দিরের একটা গেট করে দিয়েছি, তুমি জুতো দেখাচ্ছিল। অভিষেকের বাড়ির লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে। তখন স্বাভাবিকভাবে স্থানীয়েরাই প্রতিবাদ করেছে। এটা রাজনীতি নয়।

আরও পড়ুন : গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

অশান্তিকে অজুহাত করে একপেশে নির্বাচন কমিশনকে কাজে লাগানো হয়েছে ভবানীপুরে, তেমনটাই অভিযোগ তৃণমূল নেত্রীর। যেভাবে এই ঘটনার পরে পুলিশ আধিকারিক বদল করা হয়েছে, তা তুলে ধরে মমতা দাবি করেন, বিজেপির কথায় ডিসিসহ চারজন সাসপেন্ড। ওসি সাসপেন্ড। আইসি সাসপেন্ড।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...