Monday, April 6, 2026

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

Date:

Share post:

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। দিল্লি বিধানসভা (Delhi Assembly) চত্বরে সোমবার দুপুরে মুখোশ পরা এক ব্যক্তি তীব্র গতিতে গাড়ি নিয়ে বিধানসভার একটি গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন এবং পরে আশ্চর্যজনকভাবে ধরাও পড়েন নি। নিরাপত্তা ব্যবস্থায় যে কী পরিমান ফাঁক আছে সেটাই আরও একবার প্রকাশ্যে চলে এল। যদিও অনেক চেষ্টার পর ঘণ্টাখানেক পরে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর গাড়িটিকেও। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে আরও দুই সন্দেহভাজন। দুজনেই পেশায় ট্যাক্সি চালক। বাজেয়াপ্ত হওয়া গাড়িটি সরবজিৎ সিং নামে এক ব্যক্তির। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। গাড়ির নথিতে পুরানপুর তহসিল, পিলিভীত, কাজরি এবং নিরঞ্জনপুর সিংপুর এলাকার একটি ঠিকানা রয়েছে। কী কারণে এই ঘটনা ঘটালেন সেই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আরও পড়ুন: নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

এদিন দুপুর প্রায় দু’টো নাগাদ উত্তরপ্রদেশের নম্বরপ্লেটযুক্ত একটি গাড়ি গেট নম্বর ২ ভেঙে বিধানসভা চত্বরে ঢুকে যায়। নিরাপত্তারক্ষীরা সতর্ক হওয়ার আগেই গাড়িটি ভিতরে ঢুকে পড়ে এবং এগিয়ে যায় স্পিকারের দফতরের দিকে। সূত্রের খবর, গাড়ির চালক স্পিকারের দফতরের সামনে গিয়ে একটি ফুলের তোড়া রেখে সরে যান। কিন্তু তারপরেই স্পিকারের গাড়ির দিকে কালি ছোড়া হয়। স্বাভাবিকভাবেই এতক্ষন এই ব্যক্তির কর্মকাণ্ডের পরেও নিরাপত্তারক্ষীরা কিছু টের পাননি। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল। স্পিকারের দফতরের সামনে রাখা ফুলের তোড়াটি পরীক্ষা করা হলেও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কিন্তু ঠিক কী কারণে এই ফুল বা কালি কেন ছোঁড়া হল এই নিয়ে কিছুই এখনও জানা যায়নি।

এদিনের ঘটনার পর গোটা বিধানসভা চত্বর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গাড়িটির গতিবিধি ও চালকের পরিচয় জানার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কীভাবে একটি গাড়ি এত সহজে গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। রাজধানীর মতো স্পর্শকাতর এলাকায় এমন ঘটনা প্রশাসনের কাছে যে বড় সতর্কবার্তা সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই।

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...