Tuesday, April 7, 2026

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

Date:

Share post:

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূল উদ্দেশ্য, এবার তা ফাঁস হল খোদ বিজেপি রাজ্য অসম থেকে। চা বাগানের মহিলাদের সাজিয়ে নিয়ে ছবি তোলার জন্য চা পাতা তুললেও আদতে চা শ্রমিকদের পাশে যে নেই বিজেপি প্রশাসন, স্পষ্ট করে দিলেন খোদ নরেন্দ্র মোদি।

১ এপ্রিল অসমে নির্বাচনী প্রচারে গিয়ে চা বাগানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজে হাতে চা পাতা তুলেছিলেন। গান শুনেছিলেন, সেলফি নিয়েছিলেন। আবার তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন। আদতে পুরোটাই যে নরেন্দ্র মোদির নিজের প্রচার ছিল, চা বাগানের শ্রমিকদের কথা শুনতে বা তাঁদের অভিযোগে পাশে দাঁড়াতে যে তিনি যাননি, সেদিনের ছবিতেই স্পষ্ট ছিল।

এবার সেই সত্যি ফাঁস করলেন খোদ চা বাগানের মহিলা কর্মীরাই (tea garden worker)। তাঁরা জানালেন, মোদি (Narendra Modi) এসেছিলেন নিজের ‘মতলবের’ জন্য। পোশাক দিলেন। পোশাক পরিয়ে ছবি তুললেন। সেলফি তুললেন আর চলে গেলেন। আদতে তাঁদের কোনও অভাবের কথাই শোনেননি।

আরও পড়ুন : ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

অসমের চা বাগানের শ্রমিকদের কম বেতনের সমস্যা দীর্ঘ কয়েক বছরের। বাংলায় চা বাগানের শ্রমিকদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, একসময় সেই সব সুযোগ সুবিধার দাবিতে পথে নেমেছিলেন অসমের পাঁচ জেলার চা শ্রমিকরা। আদতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সেই সব দাবিকে গুরুত্ব দেওয়া তো দূরের কথা, বিজেপির শাসনযন্ত্রের নিচে তাকে চাপা দিয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমে গিয়ে তার ব্যতিক্রমী কাজ করবেন, শুনবেন চা বাগানের মহিলাদের কথা, ভেবেছিলেন তাঁরা। কিন্তু মোদি শুধুই তাঁদের হতাশ করেছেন, জানালেন তাঁরা।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...