বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দেওয়ার জন্য শেষ সময় দিয়েছিলেন তিনি। সেই সময় শেষ হওয়ার আগে সোমবার একবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে (Iran)। মঙ্গলবার ফের নিজের ট্রুথ সোশ্যালে বার্তা দিলেন, গোটা একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে বলে। যদিও তার কিছুক্ষণ পরেই আবার ট্রাম্পের (Donald Trump) ভাইস প্রেসিডেন্ট ভান্সই (J D Vance) বার্তা দিলেন ইরানের সঙ্গে এখনও সমঝোতার রাস্তা খোলা রয়েছে, বলে।

হরমুজ খোলার জন্য প্রবল চাপ মার্কিন তেল সংস্থাগুলি মার্কিন প্রশাসনের উপর দিয়েছে। যার জেরে সোমবার বাজার খুলতেই বেড়েছে মার্কিন তেলের দাম। পড়েছে ডলারের দাম। এই পরিস্থিতিতে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প (Donald Trump) লেখেন, আজ রাতে গোটা একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনও ফিরে আসবে না। আমি এমনটা চাইনি, কিন্তু এমনটাই হবে। সেই সঙ্গে তিনি দাবি করেন, গোটা এলাকাকে বদলে ফেলতে তাঁরা আরও স্মার্ট ও কম সাম্প্রদায়িক চরিত্রের মানুষকে সেখানে বসাবেন, যাতে সভ্যতা উন্নতির দিকে যায়। এমনকি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকবে বিশ্ব, এমনটাও তিনি দাবি করেন।

আরও পড়ুন : মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

এই পোস্টের পরে ইরানের খার্গ দ্বীপে (Kharg Island) মার্কিন হামলার দাবি করা হয় মার্কিন সংবাদ সংস্থার তরফে। যদিও ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের পরেই আবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স দাবি করেন, বল এখনও ইরানের কোর্টে। আমরা জানি ইরান সমঝোতায় খুব তাড়াতাড়ি আসে। তবে এবার তারা খুব দেরি করছে। আশা করি তাঁদের একটি মেসেজ পাঠানোর এই দেরি মার্কিন সময় সন্ধ্যা ৮টার মধ্যে শেষ হয়ে যাবে। ততক্ষণে আমরা একটা শুভ উত্তর ইরানের থেকে পাব।

–

–

–

–
–
