Wednesday, April 8, 2026

আপনারা কি বড় নেতা হয়ে গেছেন? আরামবাগের সভায় কাদের বললেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

“আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য!”- আরামবাগের প্রচার সভা থেকে দলীয় নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েই হুগলির প্রার্থীদের সমর্থনে একের পর এক জনসভা করেন মমতা। আর সেখানেই দলীয় (TMC) নেতা-কর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

নির্বাচনের আগে দলীয় কর্মীদের এক হয়ে কাজ করার বার্তা দেন মমতা (Mamata Banerjee)। প্রার্থীদের সতর্ক করে দলনেত্রী বলেন, “আমি সব প্রার্থীদের বলব সিনিয়রদের সম্মান দিয়ে, ছাত্র-যুব-মহিলাদের কাছে ডেকে সবাই কাজ করবেন। আর যে করবে না, আমার থেকে বড় শত্রু তার কেউ হবে না।”

দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি সেই কর্মীকে ভালবাসি যে মাটির মানুষকে চেনে, মাটির মানুষের সঙ্গে যোগাযোগ রাখে। গর্ব নয়, লোকে দশটা কথা বললে শুনবেন। শুনলে ক্ষতি কী আছে। আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য।”

প্রার্থী না হতে পেরে অনেকেই গোঁসার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। তাঁদেরও সতর্কবার্তা দেন তৃণমূল সভানেত্রী। বলেন, “প্রার্থী সবাই হতে পারে না। বুথ আগলায় কর্মীরা। ব্লক আগলায় কর্মীরা। এসআইআর করেছে বিএলএ ১ এবং ২। যারা কাজ করে তারা নীচে বসে। কিন্তু তাদের গুরুত্ব সবথেকে বেশি।”
আরও খবরআমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দেগে মমতা বলেন, “যারা কাজ জানত তাদের সবাইকে বদলে দিয়েছে। কেউ বিজেপির লোক নয়। এরা আগামীদিনের বাংলায় কাজ করবেন নিরপেক্ষভাবে।” আর মাত্র একমাস পরে “বিজেপি এপাশ ওপাশ ধপাস”-কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর।

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যেপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...