Wednesday, April 8, 2026

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

Date:

Share post:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল সাড়ে দশটা নাগাদ দলনেত্রীর কালীঘাটের বাড়ি থেকে আলিপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত বর্ণাঢ্য মিছিল হবে বলে তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে জানা গেছে। মনে করা হচ্ছে, এই মিছিলের মাধ্যমে ফের বাংলার সম্প্রীতির বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।

ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)গত তিনবার এই কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছেন। পরিসংখ্যান বলছে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো বরাবরই অপ্রতিরোধ্য। এবারের নির্বাচনে ভবানীপুরের প্রার্থীর জন্য তৃণমূলের স্লোগান, ‘উন্নয়ন আজ ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। এখানকার মানুষের কাছে ‘দিদি’র জনপ্রিয়তা প্রশ্নাতীত। ঠিক সেই কারণেই হয়তো এখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী একা মনোনয়ন জমা দেওয়ার সাহস পাননি। ডেকে আনতে হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। কারণ যে শোভাযাত্রা করে বিজেপি নজর কাড়তে চেয়েছিল, সেখানে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত জনতার স্বতঃস্ফূর্ত আবেগ বুঝিয়ে দিয়েছিল ভবানীপুরে তো নয়ই গোটা বাংলাতেও বহিরাগতদের জন্য কোনও জায়গা নেই। ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন মমতা। এবার তিনি নিজের কেন্দ্রের জন্য নমিনেশন জমা দিতে যাবেন। সূত্রের খবর, এদিন তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি মিছিলে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ হাঁটবেন। আসলে জননেত্রী যে সকলকে নিয়ে চলতে ভালোবাসেন এবং এই বাংলাতে সকলে নিশ্চিন্তে থাকেন, মমতার মনোনয়ন জমা দেওয়ার দিন বর্ণাঢ্য মিছিল থেকেই সেই ছবি ফুটে উঠবে।

 

Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...