Thursday, April 9, 2026

আবু সাঈদ হত্যা মামলায় বাংলাদেশে দুই প্রাক্তন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ডের নির্দেশ

Date:

Share post:

বাংলাদেশে জুলাই (Student protest Bnagladesh) গণ অভ্যুত্থানের সময় শহিদ হয়েছিলেন আবু সাঈদ (Abu Sayeed)। বৃহস্পতিবার সেই মামলায় দুই প্রাক্তন পুলিশকর্মীকে (Death penalty Bangladesh) মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এঁরা দু’জন হাসিনার জামানার পুলিশের প্রাক্তন সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং প্রাক্তন কনস্টেবল সুজনচন্দ্র রায়। বর্তমানে জেলেই রাখা হয়েছে আমির ও সুজনকে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ৩০ জন। যার মধ্যে দু’ জনের মৃত্যুদণ্ড এবং তিন জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। বাকি ২৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত ২৪ জন পলাতক। আরও পড়ুন: ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সরব তৃণমূল

বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন গত বছর জুলাই মাসে আন্দোলনে নামে পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল বাংলাদেশে চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করা। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন আবু সাঈদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র তিনি। ২০২৫-এর ১৬ জুলাই আন্দোলন চলাকালীন পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ান সাঈদ। পরপর গুলি লেগে লুটিয়ে পড়েন তিনি। তারপরেই রাস্তায় নামে সেদেশের ছাত্র-যুব। আন্দোলন চরমে পৌঁছালে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। এবার সেই মামলার রায় ঘোষণা করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

Related articles

পানিহাটিতে সৌজন্যের পাঠ মমতার, নিশানায় বিজেপি-সিপিএম ‘সেটিং’ 

পানিহাটির নির্বাচনী রণক্ষেত্রে লড়াইয়ের সুরটা বৃহস্পতিবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের...

ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা 

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে...

সাদা চাদরে ঢাকা সিকিম-সান্দাকফু! আটকে পর্যটক, উদ্ধার সেনার 

ক্যালেন্ডারের পাতায় চৈত্র শেষ হতে চললেও পাহাড়ের মেজাজ যেন মাঝরাতের পৌষ। গত কয়েকদিন ধরে উচ্চ পার্বত্য অঞ্চলে টানা...

শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্‌স, পাসপোর্ট,...