শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্স, পাসপোর্ট, এয়ারপোর্ট, রেল সব তো কেন্দ্রের হাতে। অমিত শাহকে আগে তাহলে পদত্যাগ করতে বলুন,’’ বৃহস্পতিবার রাজারহাট-গোপালপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি এবং বিধাননগরের প্রার্থী সুজিত বোসের সমর্থনে জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে অদিতির হাত ধরে তিনি বলেন, ‘‘আমার সবচেয়ে প্রিয় প্রার্থী। ওর বাচ্চা হয়েছে, নব্য শিশু। আমি দেখতে গিয়েছিলাম। বলেছিলাম তোমাকেই দাঁড়াতে হবে।’’
Sponsored

এরপরেই কমিশনকে নিশানা করে নেত্রী বলেন,‘‘ঠিক সময়ে মুখ খুলব, সময় আছে। সব প্রমাণ রেখে দিয়েছি। আমি মনে করি, সব কিছুতে সৌজন্য থাকা উচিত। সীমা লঙ্ঘন করতে নেই। কিন্তু আপনি করলে আমরাও সীমা লঙ্ঘন করতে পারি। আমরা আপনাদের মতো নই। সংবিধান মানছেন না। রাজ্যের ক্ষমতা কেড়়ে নিচ্ছেন। নিরপেক্ষ এজেন্সিগুলোকে একপক্ষের করে দিয়েছেন। আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গর্বিত। তৃণমূল লড়াই করতে ছাড়ে না, ওরা বুঝেছে। মরবে, তবে লড়াই ছাড়বে না। মানুষের পাশ থেকে সরবে না। এসআইআর-এর সময় তৃণমূল রাস্তায় ছিল। কে হিন্দু, কে মুসলমান আমরা তো দেখিনি! বাংলার জন্য এত লোভ! সকলকে চমকে মাথা নত করিয়েছ। আমাকে পারোনি। তাই আমার উপর এত রাগ! ওরা গর্জালে আমি বর্ষাই। আমিই মানুষের ভরসা। আমি নাকি বেকারত্ব বাড়িয়ে দিয়েছি। আমি গর্বের সঙ্গে বলছি, এ রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। কিন্তু সারা দেশে আপনি কিছুই করেননি। একটি সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করার চেষ্টা চলছে। সেখানে ২০ লক্ষ লোক দাঁড়াতে পারবেন এবং আন্তর্জাতিক শিল্পীদের অনুষ্ঠান দেখতে পারবেন।’’
বিজেপির বিরুদ্ধে বাঙালি আবেগকে অসম্মান করার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নেতাজি এই দেশের জন্য লড়াই করলেন, জয় হিন্দ স্লোগান দিলেন, তাঁর প্ল্যানিং কমিশন ওরা উঠিয়ে দিয়েছে। এখন বলছে, তিনি নাকি সাম্প্রদায়িক ছিলেন! বিদ্যাসাগর আমাদের মাতৃভাষা শেখালেন। তাঁর মূর্তি ভাঙছে। রামমোহন রায় অনেক সামাজিক সংস্কার করেছিলেন। তাঁকেও অসম্মান করছে। গান্ধীজী, রবীন্দ্রনাথ ঠাকুর সকলকে অসম্মান করা হচ্ছে। রবীন্দ্র সান্যাল বলা হচ্ছে! নামটাই জানে না! এরা আবার ভোট চায়! মাতঙ্গিনী হাজরার নামও ভুল বলেছে। আমি সেই ভুল নাম উচ্চারণ করব না। বিরসা মুন্ডার নাম করে অন্য এক জনের গলায় মালা দিচ্ছেন। অম্বেডকরের জাত কখনও আমরা জিজ্ঞেস করি? গান্ধীজীকে জাত জিজ্ঞেস করি? এরা তাই করছে।’’
আরও পড়ুন - ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সরব তৃণমূল
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

জালিয়াতি রুখতে জন্ম-মৃত্যুর শংসাপত্র ব্যবস্থায় নতুন নিয়ম, বড় সিদ্ধান্ত রাজ্যের
Just now

১০০ শতাংশ DA সম্ভব নয়! সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট শুভেন্দু সরকারের, পিছিয়ে গেল শুনানি
Just now

স্পিকারের ‘কলঙ্কজনক‘ মন্তব্যের বিরোধিতায় ফের উত্তাল বিধানসভায়, কৈফিয়ত চাইলেন শোভনদেব-কুণাল
Just now

জন্ম-মৃত্যু শংসাপত্রে স্বচ্ছতা ফেরাতে রাজ্যজুড়ে অভিযান, কড়া নির্দেশ মুখ্যসচিবের
1h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
2h ago
More from রাজ্য
View All →
পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
4h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
10h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
18h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
19h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
20h ago
