Thursday, April 9, 2026

ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সরব তৃণমূল

Date:

Share post:

মহকুমাশাসকের দফতরের সামনে ট্রাইব্যুনালের (Tribunal queue death) লাইনে দাঁড়িয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির বগুলা এলাকায়। মৃত বৃদ্ধের নাম জীবনকৃষ্ণ বিশ্বাস (৬৮)। বগুলা গাড়াপোতা এলাকার বাসিন্দা তিনি। এসআইআরের (SIR in West Bengal) সাপ্লিমেন্টারি তালিকায় নাম তাঁর অন্য মেয়েদের নাম উঠলেও নাম বাদ যায় এক মেয়ের। তাই নিয়ম মেনে ট্রাইব্যুনালে আবেদন জানাতে আসেন রানাঘাট মহকুমাশাসকের দফতরে। ট্রাইব্যুনালে আবেদন করতে এসে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয় তাঁকে। যার জেরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা খারাপ হলে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। আরও পড়ুন: হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

পরিবারের তরফে অভিযোগ করা হয়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েন জীবনকৃষ্ণ। তাঁর শারীরিক অবস্থা আগেই ভালো ছিল না। এদিকে এসআইআর (SIR in West Bengal) তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বৃদ্ধের মেয়ে চম্পা বলেন, “সকাল থেকে নথিপত্র নিয়ে আমরা বাবার নাম তোলার আশায় এখানে এসেছিলাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে বাবা অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে গিয়েও লাভ হল না। যা ক্ষতি হওয়ার আমাদেরই হল, এখন কে আমাদের কথা শুনবে?” ঘটনার পর রাস্তা অবরোধ করে রানাঘাটের কোর্ট মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী তাপস ঘোষ ও সৌগত বর্মন-সহ একাধিক নেতৃত্ব। আগে থেকেই এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষেপে ছিল স্থানীয়রা ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Related articles

ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা 

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে...

আবু সাঈদ হত্যা মামলায় বাংলাদেশে দুই প্রাক্তন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ডের নির্দেশ

বাংলাদেশে জুলাই (Student protest Bnagladesh) গণ অভ্যুত্থানের সময় শহিদ হয়েছিলেন আবু সাঈদ (Abu Sayeed)। বৃহস্পতিবার সেই মামলায় দুই...

সাদা চাদরে ঢাকা সিকিম-সান্দাকফু! আটকে পর্যটক, উদ্ধার সেনার 

ক্যালেন্ডারের পাতায় চৈত্র শেষ হতে চললেও পাহাড়ের মেজাজ যেন মাঝরাতের পৌষ। গত কয়েকদিন ধরে উচ্চ পার্বত্য অঞ্চলে টানা...

শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্‌স, পাসপোর্ট,...