পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো বেইরুট। মৃত অন্তত ২৬০, আহত ৮০০-র বেশি। ইজরায়েলের আক্রমণের পর ফের হরমুজ প্রণালী (Strait of Hormuz)বন্ধ করে দিল তেহরান।

লেবানন জানিয়েছে বেকা উপত্যকা, দক্ষিণ লেবাননজুড়ে হিজবুল্লার অন্তত ১০০টিরও বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেল আভিভ। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের ৬ সপ্তাহব্যাপী সংঘর্ষ বিরতি হলেও এই চুক্তি লেবানানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই হিজবুল্লার বিরুদ্ধে আইডিএফ (Israel Defence Force) অভিযান চালাবে। এরপরই হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরান। এদেশের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সোশাল মিডিয়ায় জানান, ‘লেবাননের বিরুদ্ধে বর্বর আগ্রাসনের জবাবে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনই বন্ধ করে দিতে হবে। লেবাননের জনগণ আমাদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাই এক মুহূর্তের জন্যও আমরা ওঁদের একা ফেলে রাখতে পারি না। সংঘর্ষবিরতি যদি মানতে হয় তাহলে সেটা সব ক্ষেত্রে কার্যকর করতে হবে। হরমুজ বন্ধ করার পরই মার্কিন প্রশাসন (US Government) ইরানকে অবিলম্বে প্রণালী খুলে দেওয়ার দাবি জানিয়েছে। কিন্তু ইরান নিজেদের অবস্থানে অনড়। ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ভবিষ্যৎ ফের অনিশ্চয়তার মুখে পড়ল বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

–

–

–

–

–

–

–
–
