Thursday, April 9, 2026

তামিমের হাত ধরেই শুরু সংস্কার, বিপুল বাড়ল ক্রিকেটারদের ম্যাচ ফি

Date:

Share post:

তামিম ইকবালের (Tamim Iqbal )হাত ধরেই সংস্কারের প্রক্রিয়া শুরু বাংলাদেশ ক্রিকেটের(BCB)। মহিলাদের ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধি থেকে বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে।

গত কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পদে বসেন প্রাক্তন অধিনায়ক। দায়িত্ব নেওয়ার পর একটি বৈঠকে মহিলা দলের ম্যানেজার জানান, বর্তমানে একদিনের ম্যাচ পিছু ১০০০ বাংলাদেশি টাকা পান মহিলা ক্রিকেটারেরা।

এবার থেকে মহিলা ক্রিকেটাররা একদিনের ম্যাচ খেলে পাবেন ১৫ হাজার টাকা, টি-টোয়েন্টিতে ১০ হাজার টাকা। এছাড়া দেশের শীর্ষ ৩৬ জন মহিলা ক্রিকেটারের মাসিক ভাতা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

শুধু মহিলা ক্রিকেটারই নয়, একই বাড়ানো হয়েছে পুরুষদের ক্রিকেটের টাকাও। ক্যাটেগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারেরা প্রতি মাসে বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার টাকা পাবেন। ‘বি’ এবং ‘সি’ বিভাগে থাকা ক্রিকেটারেরা যথাক্রমে ৫০ হাজার এবং ৪০ হাজার টাকা পাবেন। প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে বাংলাদেশী মুদ্রায়।

তবে তামিমের (Tamim Iqbal )কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ভারতের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক মজবুত করা।

Related articles

শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্‌স, পাসপোর্ট,...

ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সরব তৃণমূল

মহকুমাশাসকের দফতরের সামনে ট্রাইব্যুনালের (Tribunal queue death) লাইনে দাঁড়িয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির বগুলা...

চিকিৎসক বলেছিলেন সময় ছয় মাস! কঠিন সময়ে স্মৃতিচারণা যুবির

জীবন যুদ্ধে প্রত্য়াবর্তনের নাম যুবরাজ সিং (Yuvraj Singh)। কর্কট রোগকে হারিয়ে ক্রিকেটের ২২ গজে ফেরার স্মৃতিচারণা করলেন যুবি।...

প্রয়োজনে ফের সঞ্জয়-সহ সন্দেহভাজনদের জেরা করা যাবে: আর জি কর মামলায় CBI-কে নয়া নির্দেশ হাই কোর্টের

আর জি কর মামলায় নয়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। প্রয়োজন মনে করলে CBI ফের...