৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-কিংবদন্তি গায়িকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে লিখেছেন, “এই মহান সঙ্গীত শিল্পীর মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। উনি প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজের অসাধারণ কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করেছেন। বাংলা গানেও তাঁর অবদান উল্লেখযোগ্য এবং বাংলার মানুষদের কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।”

Profoundly saddened by the demise of the great musical genius Asha Bhosle.
She has been an inspiring and mesmerising singer who reigned over our hearts for generations.
She sang many Bengali songs too, and is incredibly popular in Bengal also. We could confer our highest…
— Mamata Banerjee (@MamataOfficial) April 12, 2026
রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। তাঁর মৃত্যুতে শোকাহত ভারতীয় সঙ্গীত জগত। এদিন মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ০১৮ সালে রাজ্য সরকারের তরফে আশা ভোঁসলেকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছিল। শোকবার্তায় মুখ্যমন্ত্রী শিল্পীর পরিবার, সহকর্মী এবং বিশ্বজুড়ে অসংখ্য অনুরাগীর প্রতি সমবেদনা জানান।

–

–

–

–

–

–
–
–
