Thursday, June 18, 2026

রাজাবাজারের বাসস্ট্যান্ডের কাছে সিঙ্গল শাটার, কার্তুজ সহ আটক ১

Date:

Share post:

সামনেই রাজ্যে প্রথম দফার ভোট। শহর জুড়ে চলছে জোর নাকা তল্লাশি। এবার খাস কলকাতায় উদ্ধার হল অস্ত্র ও কার্তুজ। দিনের আলোয় ব্যাগে করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। কলকাতা পুলিশের এসটিএফের (STF, Kolkata Police) গোয়েন্দারা তল্লাশি চালাতেই পাওয়া যায় সেই অস্ত্র। রাজাবাজার সায়েন্স কলেজের (Rajabazar Science College) বাস স্ট্যান্ডের কাছে অস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার সকালে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় এসটিএফের গোয়েন্দাদের। ওই ব্যক্তিকে আটক করে তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬টি সিঙ্গল শাটার বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ।

সূত্রের খবর, এসটিএফ সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্ত্র নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন, কাকে ওই অস্ত্র দেওয়ার কথা ছিল, কী ভাবে তিনি ওই অস্ত্র পেলেন সবকিছুই জানার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। ভোটের মুখে এভাবে অস্ত্র নিয়ে যাওয়ার ঘটনা বেশ উদ্বেগজন সেই বিষয়ে সন্দেহ নেই।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...