যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া রাজ্যের পুলিশ থেকে প্রশাসনে আমূল বদল করেছে। নিজেদের সুবিধা মতো আধিকারিক বদল করে বাংলায় রাজনীতিকেও নিয়ন্ত্রণের চেষ্টা নির্বাচন কমিশনের। সেই পথে তাদের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি, এনআইএ (NIA)। ইতিমধ্যেই রাজ্যে বেছে বেছে গ্রেফতারির প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি (central agency)। রবিবার মধ্যরাত থেকে তাদের তৎপরতা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি-কমিশনের চক্রান্ত নিয়ে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভা থেকে দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে যে কোনও ঘটনায় এখন এনআইএ তদন্ত যেন জলের মতো সহজ হয়ে গিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে এলাকায় নির্বাচনে লড়াই করছেন, সেই নন্দীগ্রামে (Nandigram) এবার হারের আশঙ্কায় শুভেন্দু। তার জন্য শনিবার থেকে সেখানে শুরু হয়েছে এনআইএ-কে দিয়ে ভয় দেখানোর কাজ। শনিবারই নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে এনআইএ (NIA notice)। এই পরিস্থিতিতে কোনও ঘটনার উল্লেখ না করেই দলীয় কর্মীদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্য়েই নির্বাচন কমিশনের ইভিএম নিয়ে কারচুপি নিয়ে সতর্ক করেছেন তৃণমূল নেত্রী। এদিন আরও একবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সতর্কবার্তা, খুব সাবধান। এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। বুঝুন কাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করা হবে। সতর্ক থাকুন। বুদ্ধি খরচ করে কাজ করুন।

আরও পড়ুন : বৈঠকে অনুমতি দিচ্ছিল না! কমিশনের মহিলা-হয়রানি, কাঞ্চন-জায়ার অসম্মানে সরব মমতা

সেই প্রসঙ্গেই নতুন সতর্কবার্তা দিলেন তৃণমূল নেত্রী (TMC supremo)। তাঁর কথায়, আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি। খবর আমরাও পাই। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্য়ে কথা বলছে। কারণ ওদের এলাকাগুলো বলছে। আমাদের এলাকাগুলো বলছে না। আমরাই জিতব।

–

–

–

–
–
