Monday, April 13, 2026

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

Date:

Share post:

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবার সপ্তাহে প্রথম ব্যস্ততম দিনে তিনটি জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ তাঁর প্রথম সভাটি রয়েছে করিমপুরে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতার সোহম চক্রবর্তী (Soham Chakraborty) সমর্থনে। বেলা বারোটা নাগাদ করিমপুর রেগুলেটেড মার্কেট গ্রাউন্ডে উপস্থিত হবেন অভিষেক। এখান থেকে চলে যাবেন রানাঘাটে। দুপুর একটা নাগাদ রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী তাপস কুমার ঘোষের সমর্থনে। নাসড়া হাই স্কুল মাঠে ভোট প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূল সাংসদের। এদিন অভিষেকের তৃতীয় তথা শেষ জনসভা বসিরহাটের বাদুড়িয়ায়। প্রার্থী বুরহানুল মুকাদ্দিমের সমর্থনে আড়বেলিয়া বিভা ভাঁটার মাঠে দুপুর দুটো নাগাদ বক্তব্য রাখবেন অভিষেক।

 

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...