Wednesday, April 15, 2026

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

Date:

Share post:

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। কখনো বদল করা হচ্ছে আমলাদের কখনো কোপ পড়ছে পুলিশ অফিসারদের উপরে। এবার নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষার কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্য প্রথম দফা ভোটের মাত্র ১০ দিন আগে রাজ্য পুলিশের পর্যবেক্ষক হিসেবে ওড়িশা ক্যাডারের আইপিএস অফিসার সর্বানা বিবেক এমকে (Saravana Vivek M) নিযুক্ত করল জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) কমিশন।

বাংলার ভোটে বাইরে থেকে একের পর এক আধিকারিককে নিয়ে এসে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিচ্ছে কমিশন। এই ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বদলির ছবিটা এতটুকু বদলাইনি। সোমবার সকালেও একই ঘটনার পুনরাবৃত্তি।নবনিযুক্ত পুলিশ পর্যবেক্ষক কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটমুখী বঙ্গে আইনশৃঙ্খলার কাজ ঠিকমতো পরিচালনা করা হচ্ছে কিনা তার দিকে লক্ষ্য রাখবেন এবং সেই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট ইসিআইকে পাঠাবেন বলে জানা গেছে।

Related articles

ডিভোর্স জল্পনার মাঝেই শ্বশুরের সঙ্গে স্ক্রিন শেয়ার রণবীরের! কটাক্ষ ইউটিউবার ধ্রুবকেও 

সমাজমাধ্যম জুড়ে যখন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ডিভোর্সের জল্পনা (Ranveer Singh- Deepika Padukone divorce rumours) নেট ব্যবহারকারীদের...

IPL: টানা হারের মধ্যেই দুঃসংবাদ, কড়া শাস্তি পেলেন কেকেআর অধিনায়ক

এবারের আইপিএল(IPL) যেন দুঃস্বপ্নের মধ্যেই চলছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অভিযান। একের পর এক হারের ধাক্কা...

বুধবার থেকে দেশের বিভিন্ন শহরে বাড়ল পেট্রোলের দাম 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব সরাসরি ভারতের পেট্রোপণ্যের উপর এসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছিল যেকোনও মুহূর্তে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে...

ঘরের মাঠে আইএসএল! বার পুজোর দিনে বড় পরিকল্পনা ইস্টবেঙ্গলের

প্রথাগত নিয়ম মেনে ১লা বৈশাখের নিয়ম মেনে শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল(East Bengal) ক্লাবের ঐতিহ্যবাহী শুভ বারপুজো ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ।...