Tuesday, June 16, 2026

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

Date:

Share post:

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর প্রথম বিবৃতিতেই বিজেপির লাইনে বাংলায় ‘পরিবর্তন’ ও ‘সংকল্প’ নিয়ে ভাষণ দিয়ে ভোটের মুখে অনৈতিক পদ্ধতিতে রাজ্যপাল বদলের উদ্দেশ্য স্পষ্ট করে দিলেন দক্ষিণ ভারতীয় রবি।

বিজেপির ভোটপ্রচারের লাইনে রাজ্যপালের চূড়ান্ত রাজনৈতিক বক্তব্যের পাল্টা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে নির্বাচনী জনসভা থেকে নাম না করে রাজ্যপাল রবিকে তৃণমূলনেত্রীর জবাব, বাংলার লাটসাহেব, সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন। আমি নাম নেব না। আজ বিবৃতি দিয়েছেন। আজ নববর্ষ বাংলার মানুষকে অভিনন্দন জানিয়ে আমাকে গালি দিয়েছেন। আগে তো অশান্তি হত না। এখন আপনাদের অধীনে আসার পর প্রতিদিন অশান্তি হচ্ছে। এটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যায়। আমাদের হাতে এখন আইনশৃঙ্খলা নেই। নির্বাচন কমিশন এবং কেন্দ্রের কাছে রয়েছে।

এদিন বাংলা নববর্ষের সকালে সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দেন রাজ্যপাল আর এন রবি। তারপর লোকভবনে নববর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই নববর্ষ উদযাপন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিজেপির সুরে সুর মিলিয়ে রাজনৈতিক ভাষণ দেন রবি। বাংলার অতীত গৌরব মনে করিয়ে রাজ্যে পরিবর্তনের সংকল্পের কথা বলেন। মোদি-শাহ থেকে শুরু করে বিজেপির ভিনরাজ্যের ভোটভিখারি নেতারা বাংলায় এসে ঠিক যে ভাষায় পরিবর্তনের কথা বলে হাওয়া গরম করেন, সেই একই ভাষা এখন রাজ্যপালের মুখেও। যার পাল্টা কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, এই রাজ্যপাল বাংলার সম্পর্কে কিছু জানেন না। আগের রাজ্যপালও কিছু জানতেন না। এই হিন্দিভাষীদের হাত ধরে বাংলা বদলাবে? বাংলার সিনেমা, থিয়েটার দেখুন। বাংলার কবিতা, সাহিত্য জানুন। এই রাজ্যপাল যেখান থেকে আসছেন, সেখানকার একজন কবি, সাহিত্যিকের নাম বলতে পারবেন!

আরও পড়ুন- সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...