Tuesday, June 16, 2026

আমির হামজার উপর হামলা! আশঙ্কাজনক লস্কর-ই-তৈবার সহ প্রতিষ্ঠাতা

Date:

Share post:

লস্কর জঙ্গি আমির হামজার (Amir Hamza Attack) উপর হামলা! ঘটনায় গুরুতর আহত হয়েছেন লস্কর-ই-তৈবার সহ প্রতিষ্ঠাতা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে লাহোরে (Lahore in Pakistan) একটি নিউজ চ্যানেলের বাইরে ঘটনাটি ঘটে। এদিন সকালে আচমকাই অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী হামজার (৬৬) উপরে হামলা করে। এলোপাথাড়ি গুলি চালায়। হামলায় গুরুতর জখম হয়েছেন তিনি। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা খুব-ই সঙ্কটজনক। আরও পড়ুন: রাশিয়া-ইরান থেকে তেল কেনার মেয়াদ বৃদ্ধি নয়, ভারতের উপর চাপ বাড়ালো আমেরিকা!

আফগান মুজাহিদ্দিনের প্রাক্তন সদস্য ছিলেন আমির হামজা। জঙ্গি কার্যকলাপের জন্য টাকা সংগ্রহ করা, জঙ্গি নিয়োগ করা এবং আটক জঙ্গিদের মুক্তির জন্য দর কষাকষির কাজ করতেন তিনি। পাকিস্তানের শেখপুরার বাসিন্দা হামজা মূলত উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তরুণদের মগজধোলাই করে জঙ্গি সংগঠনে টানার কাজে দক্ষ ছিল। একসময় সে লস্করের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭৯ সালে আফগান যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে জঙ্গি কার্যকলাপে হাতেখড়ি হয় তাঁর। এছাড়াও, লস্কর-ই-তৈবার পত্রিকার এডিটরের দায়িত্বও সামলেছেন তিনি। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট আমির হামজাকে নিষিদ্ধ জঙ্গি ঘোষণা করে। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে লস্কর জঙ্গি আমির হামজা।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...