Saturday, June 20, 2026

শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক দাবা, নয়া উদ্যোগ ব্রিলিয়ান্ট মাইন্ড অ্যাকাডেমির

Date:

Share post:

বাংলা নববর্ষে নতুন উদ্যোগ নিল ব্রিলিয়ান্ট মাইন্ড অ্যাকাডেমি (Brilliant Mind Academy)। হরিদেবপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একটি ক্যাম্পাস চালু হল বাংলা নববর্ষে। এই প্রতিষ্ঠানটি পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত দাবা, অ্যাবাকাস, কম্পিউটার দক্ষতা, সফট স্কিল, যোগব্যায়াম এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার মতো বিভিন্ন কোর্স চালু করেছে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের স্কিলের বিকাশ করাই লক্ষ্য এই শিক্ষা প্রতিষ্ঠানের।

দাবা খেললে মস্তিস্কের বিকাশ হয়। কম্পিউটার কোর্সের জন্য ব্রিলিয়ান্ট মাইন্ড অ্যাকাডেমি আর্ডেন্ট কম্পিউটেক (২২ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন) এবং দাবার জন্য প্রখ্যাত প্রশিক্ষক দুর্গাপ্রসাদ মহাপাত্রের সঙ্গে অংশীদারিত্ব করেছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য সেরা মানের আধুনিক সুযোগ-সুবিধা এবং উৎকৃষ্ট শিক্ষকদের মধ্যেকার ব্যবধান দূর করা।

এখানেই শেষ নয়, ব্রিলিয়ান্ট মাইন্ড অ্যাকাডেমি(Brilliant Mind Academy ) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানে নিবেদিত একজন বিশেষ শিক্ষকের তত্ত্বাবধানে একটি কোর্সও চালু করেছে। নতুন ক্যাম্পাসের উদ্বোধনে শিক্ষার্থীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...