Thursday, June 18, 2026

চিরাগের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কি, জল্পনায় জল কন্ট্রোভার্সি ‘ক্যুইন’ কঙ্গনার 

Date:

Share post:

বিজেপি সাংসদ- অভিনেত্রী কঙ্গনা রানাউত আর কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের (BJP MP-actress Kangana Ranaut and Union Minister Chirag Paswan) মধ্যে ঠিক কী সম্পর্ক- প্রশ্নটা মাঝেমধ্যেই সমাজের মাধ্যমে ঘোরাফেরা করে। ২০২৪ সালে দিল্লির সংসদ ভবনের বাইরে দুজনের হাসিমুখে কথা বলার ছবি ভিডিও দ্রুত ভাইরাল হতেই জল্পনা বাড়তে থাকে তাহলে কি প্রেমের গুঞ্জনটাই সঠিক? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন কন্ট্রোভার্সি ‘ক্যুইন’ কঙ্গনা।

সহকর্মী থেকে রাজনীতির আঙিনায় দীর্ঘদিনের পরিচিত এই দুই ব্যক্তিত্বের রসায়ন আসলে যে নিখাদ বন্ধুত্বের সে কথা স্পষ্ট করলেন বলিউড অভিনেত্রী তথা বর্তমান সাংসদ। বলিউডের ঠোঁট কাটা নায়িকা কঙ্গনা চিরাচরিতর স্টাইলেই জানান, “চিরাগ আমার বন্ধু। আমাদের মধ্যে যদি রোম্যান্স থাকত, তবে তা ১০ বছর আগেই হয়ে যেত। আর রোম্যান্স থাকলে আজ আমাদের বাচ্চাও থাকত!” অভিনেত্রী রাজনীতিতে আসার আগে চিরাগের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় কাজ করেছেন। তবে সেসব এখন অতীত। দুজনেই লাইট ক্যামেরা অ্যাকশনের জগতকে পিছনে ফেলে এখন পুরোদস্তুর রাজনীতিতে সক্রিয়। তবু কোথাও কি কখনও প্রেমের পরিসর তৈরি হয়েছিল? কঙ্গনা জানান, একই ইন্ডাস্ট্রি থেকে আসা মানুষের মধ্যে যে ধরণের সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাঁদের মধ্যেও ঠিক তাই রয়েছে। এমনকি এখনও চিরাগের সঙ্গে তাঁর সময় কাটাতে ভালো লাগে বলেও উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী এই মুহূর্তে সিনেমার সঙ্গে যুক্ত না হলেও সাংসদ – নায়িকা অবশ্য বর্তমানে ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। তাই রাজনীতি আর মাঝে মধ্যে অভিনয় জগতের টুকটাক কাজের মাঝেই প্রেমকে এইমুহূর্তে খুব একটা গুরুত্ব দিতে চান না কঙ্গনা।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...