Tuesday, June 23, 2026

IPL: ধোনিকে নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, আয়ুষের চোটে সমস্যা বাড়ল সিএসকের

Date:

Share post:

আইপিএলে (IPL) এখনও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে (Jersey) দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni)। দলের এই অভিজ্ঞ ক্রিকেটারকে ঘিরে সমর্থকদের আগ্রহ ও অপেক্ষা দিন দিন বাড়ছে। কবে মাঠে ফিরবেন ধোনি, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সিএসকে দলের ব্যাটিং কোচ মাইক হাসি (Batting coach Mike Hussey) জানিয়েছেন, চোট কাটিয়ে উঠলেও এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন ধোনি। বিশেষ করে দ্রুত দৌড়নোর ক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই এখন সবচেয়ে বড় বিষয় বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট (Team Management)।

হাসি আরও জানান, ধোনিকে মূলত ইনিংসের শেষ দিকে ব্যাট করতে হবে, যেখানে দ্রুত রান নেওয়ার ক্ষমতা অত্যন্ত জরুরি। সেই কারণেই দৌড়নোর গতি বাড়ানোই এখন লক্ষ্য। ধোনি নিজেও ফিটনেস (Fitness) নিয়ে কাজ করছেন এবং তাড়াতাড়ি মাঠে নামতে চান। চেন্নাই সমর্থকদের কাছে ধোনি শুধু ক্রিকেটার নন, আবেগের নাম। তাই তাঁর ফেরার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা, আর সেই প্রত্যাবর্তন কবে হবে, সেটাই এখন আইপিএলের অন্যতম বড় প্রশ্ন।

ধোনিকে তাড়াহুড়ো করে মাঠে নামানোর ঝুঁকি নিতে চায় না দল। ৪৪ বছরের এই উইকেটরক্ষক-ব্যাটারের ওপর বাড়তি চাপ পড়তে পারে বলেই সতর্ক কর্তৃপক্ষ। তার ওপর দলের পারফরম্যান্সও খুব একটা আশাজনক নয়। ছয় ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ার পাশাপাশি আয়ুষ মাত্রের (Ayush Matre) হ্যামস্ট্রিং চোট পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে ধোনির প্রত্যাবর্তন এখন দলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ধোনিকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ফের ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন আয়ুষ মাত্রে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। আয়ুষের চোট সিএসকে দলের কাছে নিঃসন্দেহে উদ্বেগের বিষয়।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...