Saturday, May 30, 2026

আমাদের এজেন্সিকে ভয় দেখাচ্ছে BJP: I-PAC-এর পাশে দাঁড়িয়ে চাকরির আশ্বাস তৃণমূল নেত্রীর

Date:

Share post:

আইপ্যাকের পাশে দাঁড়িয়ে রবিবার তারকেশ্বর থেকে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজপির চক্রান্তের (BJP conspiracy) বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। হুঁশিয়ারি দিয়ে জানালেন ভয় (threat) দেখানো হলে, বাংলা ছেড়ে চলে যেতে বলা হলে, তিনি পাল্টা পদক্ষেপ করবেন।

রবিবার সকালে পশ্চিমবঙ্গে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে, সকল কর্মীদের ২০ দিনের ছুটিতে যেতে বলা হয়েছে বলে মিডিয়া রিপোর্টে ছড়িয়ে পড়ে। এরপরই কড়া বার্তা দেন দলনেত্রী।

আরও পড়ুন : বঙ্গে IPAC-র কাজ বন্ধ হয়নি, গণতান্ত্রিক পথেই উচিত জবাব: বিজ্ঞপ্তি দিয়ে সাফ জানাল তৃণমূল

দলনেত্রী জানালেন, “তুমি (বিজেপি) আমাদের এজেন্সিগুলোকে বলছ যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমার ৫০টা এজেন্সি (agency) আছে আমাদের ক্ষমতা নেই। আমাদের একটা আছে (আইপ্যাক) (agency)। ওদের ভয় (BJP threat) দেখালে ওরা আমার দলের সঙ্গে যুক্ত হবে। আমরা ওদের চাকরি দেব। আমি কাউকে চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সঙ্গে কথা বলেই এসেছি।”

Related articles

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...