Saturday, June 20, 2026

৮০০ কর্মীকে গ্রেফতার করাতে পারে কমিশন! হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল

Date:

Share post:

বাংলায় বিধানসভা নির্বাচনে অতি সক্রিয় নির্বাচন কমিশন। প্রথম দফা ভোটগ্রহণের আগেই ৮০০ তৃণমূল কর্মীকে গ্রেফতার করাতে পারে কমিশন- এই আশঙ্কা নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল তৃণমূল (TMC)। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।

এদিন তৃণমূল কর্মীদের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) আদালতে জানান, পুলিশের মাধ্যমে প্রতিটি বিধানসভা ক্ষেত্র থেকে কমপক্ষে ৮০০ তৃণমূল কর্মীর নাম নিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের গ্রেফতারের আশঙ্কা করা হচ্ছে। অবিলম্বে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করুক- এই আর্জি জানানো হয়। মামলা দায়েরের অনুমতি এবং দ্রুত শুনানির আবেদন জানান কল্যাণ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাই কোর্ট (Calcutta High Court)। বুধবারই মামলার শুনানির সম্ভাবনা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...