Sunday, June 21, 2026

প্রবল গরমে বৃষ্টির সুখবর! সপ্তাহান্তেই ভিজবে দক্ষিণবঙ্গ 

Date:

Share post:

হাঁসফাঁস করা গরমের মাঝেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস (Weather Department)। আগামী তিন চার দিন চরম অস্বস্তিকর আবহাওয়া থাকলেও রবিবার থেকেই বৃষ্টির (Rain) দেখা মিলবে! আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশি থাকবে। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে মঙ্গল এবং বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে।

রাজ্যজুড়ে গ্রীষ্মের ইনিংস শুরু হয়েছে। বৈশাখী গরমে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় উষ্ণতা ঊর্ধ্বমুখী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর অবস্থা কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার ভোলবদল শুরু হতে পারে। রবিবার নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৯ জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। পূর্ব বর্ধমান, নদিয়া ,পুরুলিয়াতে উইকেন্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ ও কাল হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বুধবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ৫০ কিলোমিটার গতিতে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট শুরু হবে।

 

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...