Tuesday, June 23, 2026

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

Date:

Share post:

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ ও বিজেপি-ঘনিষ্ঠ আচরণের অভিযোগ উঠেছে। যার জেরে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে আহত হলেন অন্তত ছ’জন সিআরপিএফ (CRPF) জওয়ান। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার নির্বাচনের নামে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং বিজেপির উস্কানিমূলক রাজনীতির দিকে আঙুল তুলছে রাজনৈতিক মহল।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে ভোটগ্রহণ যখন শেষের পথে, তখন কোনো প্ররোচনা ছাড়াই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামের ভেতরে ঢুকে পড়ে। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয় এবং নিরপরাধ গ্রামবাসী ও মহিলাদের ওপর লাঠিচার্জ করা হয়। গ্রামবাসীদের একাংশের দাবি, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের (বিজেপি) হয়ে ভোটারদের প্রভাবিত করতে না পেরে এবং জনসমর্থন না পেয়েই বাহিনী পেশিশক্তি প্রদর্শন শুরু করে। এই ‘তাণ্ডব’ সহ্য করতে না পেরে মহিলারাও প্রতিরোধের সামনের সারিতে চলে আসেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় এবং উত্তেজিত জনতার ইটের ঘায়ে আহত হন বেশ কয়েকজন জওয়ান।

এবারের নির্বাচনে রাজ্যে প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। সমালোচকদের মতে, এত বিপুল সংখ্যক বাহিনী আসলে ভোটারদের সুরক্ষা দেওয়ার চেয়ে বেশি আতঙ্ক তৈরি করতেই ব্যবহার করা হচ্ছে। বিরোধীদের দাবি, বিজেপি হার নিশ্চিত জেনে কেন্দ্রীয় বাহিনীকে হাতিয়ার করে বুথ দখলের চেষ্টা বা ভোটারদের ভয় দেখানোর রণকৌশল নিয়েছে। এই ঘটনার জন্য সরাসরি গেরুয়া শিবিরকেই দায়ী করছে শাসক দল ও অন্যান্য বিরোধী পক্ষ। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির ‘ক্যাডার’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ঢাল করে বিজেপি বাংলায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে বলেও অভিযোগ। ঘটনার পর এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে। যদিও বীরভূম জেলা প্রশাসনের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন।

আরও পড়ুন- ‘আমি কি সন্ত্রাসবাদী?’ বাহিনীর তল্লাশিতে ক্ষুব্ধ বাইরন ভোট না দিয়েই ফিরলেন বুথ থেকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...